admin
৮ নভেম্বর ২০২৪, ৬:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এক মাসেই প্রায় ২২৬ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য এলাকায় অভিযান চালিয়ে এক মাসেই ২২৫ কোটি ৮৮ লাখ টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গত অক্টোবর মাসে এই অভিযান চালানো হয় বলে বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিজিবি সদরদপ্তর জানিয়েছে। বিজিবি জানায়, অক্টোবর মাসে চোরাচালান পন্য ও দ্রব্যের মধ্যে ৯৮৬ গ্রাম স্বর্ণ, ১৪ হাজার ৩০২টি শাড়ি, ১৫ হাজার ২৩টি থ্রিপিস, শার্টপিস, চাদর, কম্বল ও তৈরি পোশাক, ২৭ হাজার ৬৫২ মিটার থান কাপড়, বিভিন্ন ধরনের ২ লাখ ৫০ হাজার ৭২২টি কসমেটিক্সসামগ্রী, ৩ হাজার ১৪৯ ঘনফুট কাঠ, ২ হাজার ২৬৫ কেজি চা পাতা, ৪ লাখ ১৬ হাজার ৭১১ কেজি চিনি, ৪ হাজার ১৩০ কেজি সার, ৮৬ হাজার ৭৫০ ঘনফুট কয়লা, ২০ হাজার ৪৪০টি মোবাইল ডিসপ্লে, ৪০ হাজার ৬৪০ টি চশমা, ৯৪২ কেজি সুতা ও কারেন্ট জাল, ১৫ হাজার ৩৩৪ কেজি সুপারি, ৯০ হাজার ৯০৪ কেজি রসুন, ১ হাজার ৩১৮ কেজি পিঁয়াজ, ২২ হাজার ৮৮৯ কেজি জিরা, ৪টি কষ্টি পাথরের মূর্তি, ২১টি ট্রাক, ২৪টি পিকআপ, ৫টি প্রাইভেটকার ও মাইক্রোবাস, ৯টি ট্রলি, ৩৪৭টি নৌকা, ৫৩টি সিএনজি ও ইজিবাইক, ৮১টি মোটরসাইকেল এবং ২৪টি বাইসাইকেল জব্দ করা হয়। এদিকে এক মাসের ওই অভিযানে ২টি পিস্তল, ৩টি গান জাতীয় অস্ত্র, ১টি রাইফেল, ১টি রিভলবার, ৩টি গ্রেনেড, ১টি রকেট বোম্ব, ২টি ম্যাগাজিন এবং ২৭০ রাউন্ড গুলি জব্দ করা হয়।
এ ছাড়া ওই অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য জব্দ করা হয়। এরমধ্যে ৫ লাখ ৯০ হাজার ৯৭৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ কেজি ১৯৫ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস, ১১ কেজি ৮০২ গ্রাম হেরোইন, ২৬ হাজার ৫৯৯ বোতল ফেনসিডিল, ২১ হাজার ৬০৫ বোতল বিদেশী মদ, ৪৪৪ লিটার বাংলা মদ, ৯৮৮ ক্যান বিয়ার, ১ হাজার ৪১২ কেজি গাঁজা, ১ লাখ ৪০ হাজার ১৯৬ প্যাকেট বিড়ি ও সিগারেট, ৭৪ হাজার ৬৫৬টি নেশাজাতীয় ট্যাবলেট ও ইনজেকশন, ৪ হাজার ৩৬২ বোতল ইস্কাফ সিরাপ, ১৯ কেজি ৩৩৩ গ্রাম কোকেন, ১ হাজার ৮৫৯ বোতল এমকেডিল ও কফিডিল, ৫ লাখ ৫৪ হাজার ৫৫৮ টি বিভিন্ন ধরনের ওষুধ, ২ লাখ ২১ হাজার ৩৪৬টি এ্যানগ্রো ও সেনেগ্রা ট্যাবলেট, ২০ বোতল এলএসডি এবং ৭ লাখ ৫৯ হাজার ৩৪০টি অন্যান্য ট্যাবলেট রয়েছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানিয়েছেন, সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৪৩ জন চোরাচালানীকে আটক করা হয়।
এ ছাড়াও অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৩৪৫ জন বাংলাদেশী নাগরিক ও ২৮ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি গত অক্টোবরে ১ হাজার ২৯৮ জন মায়ানমার নাগরিককে আটকের পর তাদেরকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে বিজিবি।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০