admin
৮ নভেম্বর ২০২৪, ৭:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শাহরুখকে হত্যার হুমকিদাতাকে খুঁজতে গিয়ে আইনজীবী ও চোর পেল পুলিশ

বলিউড ভাইজান সালমান খানের পর এবার খুনের হুমকি পেলেন বলিউড বাদশা শাহরুখ খান। ৫০ লাখ টাকা পণ না হলে প্রাণ। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এই হুমকিও কি তবে বিষ্ণোই গ্যাংয়ের। কারণ ভারতের বর্ষীয়ান রাজনীতিবিদ বাবা সিদ্দিকীর খুনের দায় স্বীকার করে ওই গ্যাংয়ের ভাষ্য ছিল—সালমান ঘনিষ্ঠদের এমন পরিণতিই হবে। এদিকে নিজের জন্মদিনে নিরাপত্তার কথা মাথায় রেখে মান্নাতের ছাদে ভক্তদের দেখা দেননি বলিউড বাদশা।

এসব ধারণা-সম্ভাবনার মধ্যে হুমকির পর তদন্তে নেমে মুম্বাই পুলিশ পেয়েছে এক মোবাইল ফোন ‘চোরের’ তথ্য। এক আইনজীবীর চুরি হওয়া মোবাইল ফোন থেকে এমন হুমকি। তবে ঘটনার তদন্তে ওই আইনজীবীকে কড়া নজরদারিতে রাখা হয়েছে, সেই সঙ্গে চলছে সেই ‘চোর’ খোঁজার কাজ।

ভারতীয় গণমাধ্যম বলছে, শাহরুখ খানকে হুমকি দেওয়া সেই মোবাইল ফোন ট্র্যাক করে মুম্বাই পুলিশ। এতে জানা যায় এই উড়ো কলটি আসে ছত্তিশগড় থেকে। ফোনের লোকেশন যাচাই করে সেখানে গিয়ে পুলিশ জানতে পারে, ফয়জান খান নামের এক আইনজীবীর মোবাইল ফোন থেকে কাজটি করা হয়েছে। কিন্তু কাজটি ওই আইনজীবী করেননি, করেছে চোর। কারণ শাহরুখের জন্মদিনে তাঁর মোবাইল ফোন চুরি হয়। এ ঘটনায় স্থানীয় থানায় একটি অভিযোগও দায়ের করেছেন তিনি।

পুলিশের জিজ্ঞাসাবাদে ফয়জান বলেন, ‘আমার চুরি করা ফোন থেকেই কেউ হুমকি দিয়েছে। কারণ, ফোন খোয়া যাওয়ার পর থানায় অভিযোগ জানিয়েছি আমি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০