admin
৯ নভেম্বর ২০২৪, ৬:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কক্সবাজারে ‘গোপন বৈঠক’ থেকে ১৯ ইউপি সদস্য গ্রেপ্তার

কক্সবাজার শহরের কলাতলীর একটি আবাসিক হোটেলে গোপন বৈঠকের অভিযোগে ১৯ জন ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে হোটেলটির সম্মেলনকক্ষ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান।

গ্রেপ্তার ইউপি সদস্যরা আওয়ামী লীগের সমর্থক বলে জানিয়েছে পুলিশ।

সংশ্লিষ্টরা বলছেন, গতকাল রাতে জেলার ৯ উপজেলার ইউপি সদস্যদের সংগঠন মেম্বার অ্যাসোসিয়েশনের একটি আলোচনা সভা ছিল। সভায় ৭০-৭২ জন ইউপি সদস্য উপস্থিত ছিলেন। সভা চলাকালীন পুলিশ এসে গোপন বৈঠকের অভিযোগ তুলে সভাটি পণ্ড করে দেয়। সেখানে ঘণ্টাব্যাপী পুলিশ হলরুমও ঘেরাও করে রাখে। এতে পর্যটন জোনের ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গ্রেপ্তার টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের সদস্য জহির আহমেদ জানান, জেলা মেম্বার অ্যাসোসিয়েশনের আলোচনা সভায় তাঁরা উপস্থিত হয়েছিলেন। সভায় দেশের সংকটময় পরিস্থিতিতে কীভাবে দায়িত্ব পালন করা যায়, তা নিয়ে আলোচনা চলছিল। কিন্তু হঠাৎ পুলিশ ও সমন্বয়ক দাবি করা কিছু ছেলে ঢুকে তাদের বৈঠকটি পণ্ড করে দেন।

ওসি ফয়জুল আজিম নোমান জানান, আওয়ামী লীগ সমর্থিত ইউপি সদস্যরা গোপন বৈঠক করছেন এমন সংবাদে অভিযানে যায় পুলিশ। বৈঠকে ৭০ জন ইউপি সদস্য উপস্থিত থাকলেও গ্রেপ্তার করা হয়েছে ১৯ জনকে। যাঁদের বিরুদ্ধে মামলা আছে, তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০