admin
১০ নভেম্বর ২০২৪, ৪:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দীপিকার মেয়েকে নিয়ে ব্যবসা করতে চান উরফি!

অদ্ভুত যত পোশাকের কারণে পরিচিতি পাওয়া উরফি জাভেদকে চেনেন অনেকেই। উদ্ভট সাজে রাতারাতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিলেন তিনি। অবশ্য নিন্দুকেরা তাকে নিয়ে নিন্দায় মেতে উঠলেও তার ছবি এড়িয়ে যেতে পারেননা।

সম্প্রতি একটি ছবিশিকারিদের সামনে অদ্ভুত সাজে ধরা দিতেই হাজির হন বলিউডের নামজাদা এক পার্টিতে। কারণ, এখন ফ্যাশন জগতে ভালোই গুরুত্ব পান এই মডেল। সেখান থেকে এক সাক্ষাৎকারে উরফি জানান, তার পছন্দের অভিনেতা রণবীর সিং।

উরফিকে প্রশ্ন করা হয়, কোন অভিনেতার সামাজিক একাউন্ট একদিনের জন্য হ্যাক করতে চান তিনি। উত্তরে উরফি নাম নেন রণবীর সিং এর। এই মডেল বলেন, ‘আমি রণবীরকে পছন্দ করি।’

রণবীরের একরত্তিকে দেখার আগ্রহও প্রকাশ করেন উরফি। বলেন, ‘এখনও রণবীর তার মেয়ের মুখ প্রকাশ্যে আনেননি। তাই ওর মুখটা দেখতে চাই।’

তবে এর পেছনে নাকি একটি বিশেষ কারণও রয়েছে। সেটি হল, দীপিকা-রণবীরের কন্যা দুয়া পাড়ুকোন সিং-এর ছবি তুলতে চান উরফি। এ বিষয়ে তিনি বলেন, আমি ওর (দুয়া) ছবি তুলতে চাই। সেই ছবি বিক্রি করে টাকা উপার্জন করতে চাই। ছবি দেখতে হলে পয়সা দিতে হবে। আমার মাথায় এই সব বুদ্ধি ভালই আছে।

গত ৮ সেপ্টেম্বর দীপিকা ও রণবীরের কোলে এসেছে প্রথম সন্তান। সন্তানের এক জোড়া ছোট্ট পায়ের ছবি দীপাবলির দিন প্রকাশ্যে আনে এই তারকা দম্পতি। ছবির সঙ্গে মেয়ের নামও প্রকাশ্যে আনে এই তারকা দম্পতি।

এদিকে রণবীরকে উরফির ভাললাগার বিশেষ কারণ রয়েছে। করণ জোহরের অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-তে উরফির প্রশংসা করেছিলেন রণবীর। এমনকি উরফিকে ‘ফ্যাশন আইকন’-এর তকমাও দিয়েছিলেন অভিনেতা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০