admin
১০ নভেম্বর ২০২৪, ৪:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভাঙছে প্রথা, ৩০ নভেম্বরের আগেই ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি

টানা পাঁচ বছর ধরে ৩০ নভেম্বর বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে আসছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ফলে প্রস্তুতি আগেভাগে শেষ হলেও নভেম্বরের শেষ দিনে বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়টি অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছিল।

এবার তা থেকে সরে আসছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। প্রস্তুতি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এ কারণে এবার নির্ধারিত (৩০ নভেম্বর) সময়ের আগেই ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

পিএসসির পরীক্ষা শাখার (ক্যাডার) একাধিক কর্মকর্তা জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় শূন্যপদের সংখ্যা জানিয়ে পিএসসিতে চিঠি পাঠিয়েছে। সেখানে ৩ হাজার ৪৬০টি শূন্যপদে ক্যাডার নিয়োগের কথা বলা হয়েছে। সে অনুযায়ী শিগগির বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। প্রস্তুতি শেষ হলে সঙ্গে সঙ্গে বিজ্ঞপ্তি হবে। ৩০ নভেম্বরের জন্য অপেক্ষা করা হবে না।

পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেম বলেন, ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়টি নিয়ে কাজ চলছে। কবে বিজ্ঞপ্তি দেওয়া যাবে, তা কমিশন সভায় ঠিক করা হবে। দ্রুততম সময়ে সেটা (বিজ্ঞপ্তি প্রকাশ) করার চেষ্টা চলছে।

জানা যায়, এবার বিসিএসে কত শূন্যপদে বিজ্ঞপ্তি দেওয়া হবে, তা জানতে চেয়ে গত সেপ্টেম্বরে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল পিএসসি। জনপ্রশাসন মন্ত্রণালয় পিএসসির সেই চিঠির জবাবে গত ২৩ অক্টোবর চাহিদাপত্র পাঠায়। তাতে ৪৭তম বিসিএসে ৩ হাজার ৪৬০টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০