admin
১০ নভেম্বর ২০২৪, ৪:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

১৫ নভেম্বর আসছে শাকিব খানের ‘দরদ’

ঢালিউড অভিনেতা শাকিব খানের ‘দরদ’ আগামী ১৫ নভেম্বর বাংলাদেশে মুক্তি পাচ্ছে। এ ছাড়া বিশ্বের ২০ দেশে মুক্তির প্রক্রিয়া সম্পন্ন করেছে প্রযোজনা প্রতিষ্ঠান।

ছবির পরিচালক অনন্য মামুন গণমাধ্যমে এ কথা জানান। ‘দরদ’ ছবি মুক্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘দরদ’ ছবিটি আগামী ১৫ নভেম্বর মুক্তি পাচ্ছে। ১৪৯ মিনিট দৈর্ঘ্যের এ ছবি একই সঙ্গে বিশ্বের ২০ দেশে মুক্তি পাবে। এটি রোমান্টিক সাইকোথিলার, যেখানে শাকিব খানকে নতুনরূপে দেখা যাবে। তিনি বলেন, ‘এটি প্রথম প্যান ইন্ডিয়া মুভি, যা চারটি প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত।

ঢালিউড অভিনেতা শাকিব খান ২০২৩ সালের অক্টোবরে ‘দরদ’ ছবির শুটিং করেন। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড তারকা সোনাল চৌহান। ‘দরদ’ ছবিতে শাকিব, চৌহান ছাড়াও অভিনয় করেছেন পায়েল সরকার, রাহুল দেব, অলোক জৈন, রাজেশ শর্মা, সাফা মারুয়া, ইমতু রাতিশ, জাকির হোসাইন, ফারহান খান রিও, তানভীর তারেক ও বিশ্বজিৎ চক্রবর্তী প্রমুখ। ‘দরদ’ ছবির গানের কথা লিখেছেন আসিফ ইকবাল, জাহিদ আকবর, সোমেশ্বর অলি ও জালাল চৌধুরী। সুরকার ও সংগীত পরিচালক মাহমুদ আরাফাত সৈয়দ। বাংলা গানের পাশাপাশি তিনটি হিন্দি গানও রয়েছে এ ছবিতে। হিন্দি গানে কণ্ঠ দিয়েছেন নাকাশ আজিজ, রাজ বর্মণ ও মোহাম্মদ ইরফান।

পরিচালক জানালেন, ছবিতে গান রয়েছে চারটি। গানগুলোয় কণ্ঠ দিয়েছেন বালাম, কোনাল, নোবেল ও ইমরান। গানের কথা লিখেছেন আসিফ ইকবাল, জাহিদ আকবর, সোমেশ্বর অলি ও জালাল চৌধুরী। সুরকার ও সংগীত পরিচালক মাহমুদ আরাফাত সৈয়দ। বাংলা গানের পাশাপাশি তিনটি হিন্দি গানও রয়েছে। হিন্দি গানে কণ্ঠ দিয়েছেন নাকাশ আজিজ, রাজ বর্মন ও মোহাম্মদ ইরফান। ভারতের বারানসিতে একাধিক প্রভাবশালী ব্যক্তিকে হত্যার ঘটনা ঘটে, যার সন্দেহ পড়ে দুলু মিয়ার ওপর- এমন গল্প নিয়ে এগিয়েছে ‘দরদ’। পরিচালক বলেন, ছবির কাহিনি যতই এগোতে থাকে, গল্পও জটিল হয়। আবেগ ও প্রেমের অদ্ভুত এক মিশেল তৈরি হয়।

পরিচালনার পাশাপাশি ছবির অন্যতম প্রযোজক হিসেবেও আছেন এ নির্মাতা। অন্য প্রযোজকরা হলেন অশোক ধানুকা, হিমাংশু ধানুকা ও কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু।

ছবিটি বিশ্বব্যাপী বিতরণের দায়িত্বে আছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, বাহরাইন, সৌদি আরব, থাইল্যান্ড, নেপাল, মালয়েশিয়া, পর্তুগাল, ইতালি, যুক্তরাজ্য, হংকং, সিঙ্গাপুর, কম্বোডিয়া, শ্রীলঙ্কাসহ ২০ দেশে মুক্তি পাবে।

দেশ-বিদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে এখন প্রদর্শিত হচ্ছে শাকিব খানের ‘তুফান’। ১ নভেম্বর পাকিস্তানের ৪৩ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০