admin
১১ নভেম্বর ২০২৪, ৯:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শপথ নিলেন নতুন তিন উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের আকার বেড়েছে। নতুন তিন উপদেষ্টা হলেন চলচ্চিত্র পরিচালক মোস্তফা সারয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ও আকিজ-বশির গ্রুপের এমডি সেখ বশির উদ্দিন।

আজ রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এর আগে নতুন পাঁচ উপদেষ্টার শপথ নেয়ার কথা শোনা গিয়েছিল। তাঁরা হলেন চলচ্চিত্র পরিচালক মোস্তফা সারয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, সাবেক আইজিপি খোদাবক্স চৌধুরী, আকিজ-বশির গ্রুপের এমডি সেখ বশির উদ্দিন ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. সাইদুর রহমান।

এদের মধ্যে দুইজন উপদেষ্টা হিসেবে আজ শপথ নেবেন না বলে জানা গছে। এর মধ্যে অসুস্থতা জনিত কারণে আজ রোববার শপথ নিচ্ছেন না খোদাবক্স চৌধুরী।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক মো. সায়েদুর রহমানও উপদেষ্টা হিসেবে শপথ নেবেন বলে জানা গিয়েছিল। পরে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা পরিষদে ২১ জন উপদেষ্টা রয়েছেন। এদের মধ্যে কয়েকজন একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। নতুন উপদেষ্টারা শপথ নিলে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টাদের দফতর কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের তিনদিন পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শপথ নেয়। ওইদিন ড. মুহাম্মদ ইউনূসসহ ১৭ জন উপদেষ্টার মধ্যে ১৪ জন শপথ নেন। এরপর পর্যায়ক্রমে বাকি তিনজনও শপথ নেন। সবশেষ গত ১৭ আগস্ট দ্বিতীয় দফায় আরও চারজন উপদেষ্টা শপথ নেন। ফলে উপদেষ্টা পরিষদের সংখ্যা গিয়ে দাঁড়ায় ২১ জনে। এরপর এসব উপদেষ্টাদের দফতর বন্টন করা হয়। তবে এখন পর্যন্ত একাধিকবার উপদেষ্টাদের দফতর পুন:বন্টন করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০