admin
১২ নভেম্বর ২০২৪, ৫:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘ইসরাইলের বন্ধু’ স্টেফানিককে জাতিসঙ্ঘে মার্কিন দূত নিয়োগ

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত পদে নিয়োগ দেওয়ার জন্য এলিস স্টেফানিককে বেছে নিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ‘চিফ অব স্টাফ’ পদে সুসি ওয়াইলসকে নিয়োগ দেওয়ার পর দ্বিতীয় নিয়োগেও একজন নারীকে বেছে নিলেন ট্রাম্প। খবর – বিবিসি

সোমবার (১১ নভেম্বর) স্টেফানিককে নিয়োগের পাশাপাশি আমেরিকার সীমান্ত নিরাপত্তা বিভাগের প্রধান হিসবে টম হোমাননেকে নিয়োগের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প।

এলিস স্টেফিনিককে জাতিসংঘে মার্কিন দূত হিসেবে নিয়োগের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন, ‘আমার পরবর্তী প্রশাসনে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত হিসেবে কংগ্রেস সদস্য এলিস স্টেফানিককে মনোনয়ন দিতে পেরে আমি সম্মানিত বোধ করছি। এলিস একজন অবিশ্বাস্যভাবে শক্তিশালী, অনমনীয় এবং চৌকস আমেরিকান। তিনি প্রথমসারির যোদ্ধা।’

৪০ বছর বয়সী রিপাবলিকান এলিস স্টেফানিক ‘ইসরায়েলের বন্ধু’ হিসেবে পরিচিত। তিনি যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেনটেটিভসে সদস্য। রিপাবলিকানরা মনে করছেন, স্টেফানিককে জাতিসংঘের জন্য বেছে নিয়ে ট্রাম্প অত্যন্ত তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম সিএএন বলছে, নিজ দেশে স্টেফানিক ট্রাম্পের একজন কট্টর সমর্থক হিসেবে পরিচিত। ২০১৯ সালে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের সময় তিনি ট্রাম্পের পক্ষে লড়াকু ভূমিকা রেখেছিলেন। তখন ট্রাম্প তাকে ‘রিপাবলিকান স্টার’ বলে অভিহিত করেছিলেন। এ ছাড়া ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প পরাজিত হওয়ার পর তিনি বাইডেনের জয়কে প্রত্যাখ্যান করেছিলেন এবং ট্রাম্পের মিথ্যা দাবিগুলো প্রচার করেছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০