admin
১৫ নভেম্বর ২০২৪, ৭:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কাকরাইল মসজিদে একদফা দাবি নিয়ে সাদপন্থিরা

তাবলিগ-জামাতের বাংলাদেশের মারকাজ কাকরাইল মসজিদে প্রবেশ করেছেন দিল্লির নিজামুদ্দীনের মাওলানা সাদের অনুসারীরা। শুক্রবার (১৫ নভেম্বর) সকাল পৌনে ৮টায় মসজিদ বুঝে পাওয়ার পর তারা কাকরাইল মসজিদে প্রবেশ করেন।
মাওলানা সাদ অনুসারীদের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম বলেন, আজ সকালে কাকরাইল মসজিদ ছাড়ার কথা থাকলেও গতকাল রাতেই মসজিদ ছেড়ে গেছেন তাবলিগের শূরায়ে নিজামপন্থিদের (মাওলানা জুবায়েরপন্থি) অধিকাংশ। সকালে কিছু লোক মসজিদে অবস্থান করেছেন। তারা প্রশাসনকে মসজিদ বুঝিয়ে দিয়েছেন। রমনা থানার ডিসি মাসুদ আলমের কাছ থেকে মসজিদের সবকিছু ঠিকঠাক বুঝে নিয়ে মসজিদে প্রবেশ করেছেন মাওলানা সাদের অনুসারীরা।
মাওলানা সাদ অনুসারীদের মিডিয়া সমন্বয়ক মো. সায়েমের দাবি, আগের নিয়ম অনুযায়ী আমরা আমল করে যাবো, তবে আমরা আমাদের আমির মাওলানা সাদকে বাংলাদেশে আসার অনুমতি ও প্রথম দফায় বিশ্ব ইজতেমা করার ১ দফা দাবি নিয়ে জুমার আগ পর্যন্ত কাকরাইল মসজিদের আশপাশের এলাকায় করছি। জুমার পর আমরা আমাদের অবস্থান থেকে মসজিদে ফিরে আমল করতে শুরু করবো।
তাবলিগের শুরায়ে নিজামপন্থিদের মিডিয়া সমন্বয়ক মুফতি জহির বিন মুসলিম বলেন, যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আমরা প্রশাসনের মাধ্যমে সাদপন্থিদের হাতে কাকরাইল মসজিদ বুঝিয়ে দিয়েছি। আমরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছিলাম, মাওলানা সাদকে বাংলাদেশে আসতে দেওয়া যাবে না এবং ইজতেমার প্রথম পর্ব আমাদেরকে করতে দিতে হবে। প্রশাসন আমাদের দাবি মেনে নিয়েছে। কাকরাইল মসজিদ বুঝিয়ে দেওয়ার পর এখন কোন দাবিতে বা কেন সাদপন্থিরা কাকরাইল এলাকায় অবস্থান করছে তা আমাদের জানা নেই।
এদিকে কাকরাইল এলাকায় মাওলানা সাদ অনুসারীদের অবস্থানকে কেন্দ্র করে সকাল থেকেই আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ এপ্রিল থেকে কৃষক কার্ড চালু করা হবে : প্রধানমন্ত্রী

ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক ভাতার চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী

১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, মাসে ২,৫০০ টাকা ভাতা

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান

পাবনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কৃষিবিদ তুহিনের পক্ষে গণজোয়ার

নারী নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নেয়ার আহ্বান জায়মা রহমানের

আজ ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা

মামলাবাজ ও চাঁদাবাজ সেলিমের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ

সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে : তারেক রহমান

১০

৯ ফেব্রুয়ারি ধুপখোলা মাঠে বিএনপির সমাবেশ, অংশ নেবেন তারেক রহমান

১১

কর্মসংস্থান সৃষ্টিসহ বিএনপির ইশতেহারে প্রাধান্য পেলো যে ৯ প্রতিশ্রুতি

১২

এক্স আইডি হ্যাকের পর যারা মিথ্যাচার করছে তাদের ক্ষমা করে দিলাম : জামায়াত আমির

১৩

বিএনপির ইশতেহারে ৫১ দফা এবং ৯ প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার

১৪

ক্ষমতায় গেলে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি : তারেক রহমান

১৫

কড়াইল বস্তি বাসিন্দাদের ফ্ল্যাট করে দেয়ার আশ্বাস তারেক রহমানের

১৬

সোশ্যাল মিডিয়ায় নানা অপপ্রচার ছড়িয়ে ১২টা বাজিয়ে দিচ্ছে : সিইসি

১৭

এমন জাদুঘরের প্রয়োজন ভবিষ্যতে যেন আর না হয় : প্রধান উপদেষ্টা

১৮

প্রতিটি অন্যায়ের বিচারের জন্য প্রয়োজন গণতান্ত্রিক সরকার : তারেক রহমান

১৯

আওয়ামী লীগের মতোই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ

২০