admin
১৫ নভেম্বর ২০২৪, ৭:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ব্যর্থ প্রেম বিষয়ক উপদেষ্টা বাপ্পারাজ, যে প্রতিক্রিয়া জানালেন তিনি

’৯০ দশকে রুপালি পর্দায় বাপ্পারাজের অভিনয় কাঁদিয়েছে অনেক ভক্তকে, দর্শকদের অসংখ্য রোমান্টিক সিনেমা উপহার দিয়েছেন চিত্রনায়ক বাপ্পারাজ। তবে ত্রিভুজ প্রেমের ট্র্যাজিডির গল্প নিয়ে সিনেমায় বেশি অভিনয় করেছেন তিনি। যে কারণে দর্শক মহলে ‘ট্র্যাজেডি নায়ক’ এবং ‘ব্যর্থ নায়ক’ হিসেবে পরিচিত নায়করাজ রাজ্জাকপুত্র। আবার নায়িকার সঙ্গে সুখকর ইতি অনেক দর্শকের মুখে ফুটিয়েছে প্রশান্তির হাসি। ক্যারিয়ারে সফলতা পেলেও বর্তমানে সিনেমা থেকে দূরে রয়েছেন তিনি।

তবে হঠাৎই আলোচনায় এসেছেন বাপ্পা। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের আলোচনায় উঠে এসেছে তার নাম। সোশ্যাল মিডিয়া স্ক্রল করে দেখা যায়, বেশ কয়েকটি ফ্যান পেজে ঘুরছে বাপ্পারাজের কার্ড। সেসবে তার একটি ছবি জুড়ে দিয়ে লেখা হয়েছে, ব্যর্থ প্রেম বিষয়ক উপদেষ্টা হতে পারেন বাপ্পারাজ।

মূলত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও সেখ বশিরকে অর্ন্তর্বতী সরকারে উপদেষ্টা পদে নিয়োগ দেয়ার পরেই তার কার্ড ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ওই কার্ডে উপদেষ্টা ফারুকী ও বশিরকে ব্যঙ্গ করতে বাপ্পারাজকে ব্যর্থ প্রেম বিষয়ক উপদেষ্টা করে লেখা হয়, আরও যারা উপদেষ্টা হতে পারে। বিষয়টি নজরে পড়েছে জনপ্রিয় অভিনেতার। বুধবার (১৩ নভেম্বর) উপদেষ্টা ফারুকী ও বশিরকে ব্যঙ্গ করা সেই কার্ড নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেন তিনি।

যার ক্যাপশনে বাপ্পারাজ লেখেন-যেভাবেই হোক, মানুষ আমাকে মনে রেখেছে। আজকেও মনে করে। একজন শিল্পীর জীবনে এর চেয়ে বড় পুরস্কার আর কী হতে পারে।

তবে বাপ্পারাজের স্ট্যাটাসের বিরোধিতা করেন নির্মাতা সাফি উদ্দিন সাফি। মন্তব্যের ঘরে তিনি মজা করে লেখেন, সফল প্রেমের অনেক মুভিও আছে আপনার। তাই জোর দাবি জানাচ্ছি, আপনাকে প্রেমবিষয়ক উপদেষ্টা করা হোক।

ক্যারিয়ারে তার উল্লেখযোগ্য সিনেমা হলো-বাবা কেন চাকর, সন্তান যখন শত্রু, বুকভরা ভালোবাসা, প্রেমের সমাধি, প্রেমগীত, হারানো প্রেম, ভুলোনা আমায়, প্রেমের নাম বেদনা, কত যে আপন ইত্যাদি। সবশেষ ‘পোড়ামন ২’ সিনেমায় অভিনয় করেন বাপ্পারাজ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০