admin
১৬ নভেম্বর ২০২৪, ৭:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে ছাত্র ইউনিয়নের সম্মেলনে হামলা, সাংবাদিকসহ আহত ২০

জামালপুরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সরিষাবাড়ী উপজেলা শাখার সম্মেলনে দুর্বৃত্তদের হামলায় এক সাংবাদিকসহ প্রায় ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পোগলদিঘা ডিগ্রি কলেজের মিলনায়তনে এ ঘটনা ঘটে।

ছাত্র ইউনিয়নের নেতাকর্মী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে পোগলদিঘা ডিগ্রি কলেজের মিলনায়তনে ছাত্র ইউনিয়নের সম্মেলনে আয়োজন করা হয়। সেখানে সম্মেলন চলাকালে একদল দুর্বৃত্ত লাঠিসহ দেশি অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে অধিবেশনটি ছত্রভঙ্গ হয়ে যায়। এরপর হামলাকারীরা ছাত্র ইউনিয়নের যাকে যেখানে পায়, সেখানে মারধর করে। এতে সাংবাদিকসহ প্রায় ২০ জন আহত হন।

আহতরা হলেন- ডেইলি স্টারের জামালপুর প্রতিনিধি শহিদুল ইসলাম, বাংলাদেশ যুব ইউনিয়নের জামালপুর জেলার সভাপতি মাহবুব জামান ও সরিষাবাড়ী উপজেলা ছাত্র ইউনিয়নের আহ্বায়ক শাহরিয়ার সৈকত। তাদের মধ্যে সাংবাদিক শহিদুল ইসলামকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ছাত্র ইউনিয়নের অধিবেশনের সংবাদ সংগ্রহের জন্য তিনি কলেজের মিলনায়তনের দিকে যাচ্ছিলেন। এ সময় রাস্তায় লোকজনকে ছোটাছুটি করতে দেখেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই হামলাকারীরা তাকেও মারধর শুরু করে। তিনি সংবাদকর্মী পরিচয় দেওয়ার পরও লাঠি দিয়ে মাথায় ও সারা শরীরে আঘাত করে। পরে তার মোটরসাইকেলটিও হামলাকারীরা নিয়ে যায়।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জামালপুর জেলা সংসদের সাধারণ সম্পাদক মারুফ আহম্মেদ খান বলেন, ছাত্র ইউনিয়নের সম্মেলনটি খুব সুন্দরভাবে হচ্ছিল। হঠাৎ একদল দুর্বৃত্ত মিলনায়তনে ঢুকে হামলা চালায়। এ সময় তারা যাকে যেখানে পেয়েছে, এলোপাতাড়ি মারধর শুরু করে। এতে সাংবাদিকসহ ছাত্র ইউনিয়নের প্রায় ২০ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। হামলাটি কারা করেছে, কোন উদ্দেশে করেছে, এখনো বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তবে এ বিষয়ে তাঁরা আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।

জানতে চাইলে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. চাঁন মিয়া বলেন, ‘ওই সম্মেলনের বিষয়টি আমাদের অবগত করা হয়নি। তারা সেখানে গোপনে অনুষ্ঠানটির আয়োজন করেছিল। হামলার বিষয়টি শুনে পুলিশ পাঠানো হয়েছিল। সাংবাদিকসহ কয়েকজন আহত হয়েছেন। আমি হাসপাতালে ওই সাংবাদিককে দেখতে গিয়েছিলাম। এ বিষয়ে লিখিত অভিযোগ দেওয়া হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০