admin
১৮ নভেম্বর ২০২৪, ৭:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ক্রীড়াঙ্গনে দুর্নীতি হলে খতিয়ে দেখবে মন্ত্রণালয়

অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষ্যে কেমন গেছে খেলাধুলার ১০০ দিন, সেটি নিয়ে গতকাল ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তুলে ধরেছেন তার সময়ের নানা কর্মকান্ডের কথা। সেই সঙ্গে তুলে ধরেছেন আগামীতে আরও কী কী কাজ করতে চান, একই সঙ্গে আক্ষেপের কথাও এড়িয়ে যাননি, জানিয়েছেন সংবাদমাধ্যমকে। 

 

ক্রীড়া মন্ত্রণালয়ে দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, ‘একটি ভঙ্গুর অবস্থার মধ্যে দায়িত্ব নিয়েছি। আমরা জনগণের কাছে জবাবদিহিতা দিতে বাধ্য। গত ১০০ দিনে সরকারের আরও কিছু করার ছিলো। তবে তা হয় তো করা যায়নি। আগামী তিন মাসে এর দ্বিগুণ কাজ করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।’

ক্রিকেট নিয়ে কথা বলতে গিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘বিসিবিতে রাজনীতিকরণ করা হয়েছিল। তা না হলে ক্রিকেট বোর্ডে পরিবর্তন হতো না। বোর্ড এখন জোড়াতালি দিয়ে চলছে। তবে নতুন পরিচালক নিয়োগের মাধ্যমে স্থবিরতা কাটানোর চেষ্টা চলছে। ক্রিকেট বোর্ডের সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদের দেনাপাওনার বিষয় থাকলে সেটি আমরা আলাদাভাবে দেখব।’

জবাবদিহিতা নিশ্চিতে প্রতিবছর ফেডারেশনগুলো কার্যক্রমের তথ্য ও অডিট রিপোর্ট দিবে। কেউ দুর্নীতি করলে তা খতিয়ে দেখা হবে।’ ফেডারেশনগুলোর পুনর্গঠন প্রক্রিয়া নিয়ে আসিফ মাহমুদ বলেন, ‘বিভিন্ন কমিটি নিয়ে যে অভিযোগ আছে, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেখানে স্থবিরতা আছে, সেখানে নতুন কমিটি করে সংকট সমাধানের চেষ্টা করা হচ্ছে।’

উপদেষ্টা বলেন, আমরা ফেডারেশনগুলোকে প্রতি বছরের হিসাব দিতে বলেছি। আপনারা (সাংবাদিকরা) ফেডারেশনগুলোকে এই বিষয়ে জিজ্ঞেস করতে পারেন। স্টেডিয়ামগুলো সরকারে অধীনে। তাই এর রক্ষণাবেক্ষণ ও সংস্কার আমাদের দায়িত্ব বলে মনে করি। আমরা বিভিন্ন ফেডারেশনের জবাবদিহিতা নিশ্চিত করছি। আমাদের জবাবদিহিতা জনগণের কাছে। কেমন কাজ করেছি, এটা জনগণ মূল্যায়ন করবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০