admin
১৮ নভেম্বর ২০২৪, ৭:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শোরুম উদ্বোধন করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতি জন্য দ্রুত স্থান ত্যাগ,পরীমনির

রাজধানীর একটি শপিংমলে ঢালিউড অভিনেত্রী পরীমনি শোরুম উদ্বোধন করতে গিয়েছিলেন। উদ্বোধন করতে গিয়ে তিনি বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। একপর্যায়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যান এ অভিনেত্রী।

সেই ঘটনার বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা গেছে, শোরুম অনুষ্ঠানে নিরাপত্তাকর্মী, আয়োজক ও দর্শকদের মাঝে বিশৃঙ্খলা থেকে হট্টগোল সৃষ্টি হয়। একপর্যায়ে আয়োজক ও পরীমনিকে উদ্দেশ করে দর্শকরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন।

এমতাবস্থায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় পরীমনি দ্রুত স্থান ত্যাগ করেন। এরপরে এক ফেসবুক স্ট্যাটাসে পুরো আয়োজনে বিশৃঙ্খলার জন্য আয়োজকদের দায়ী করেছেন এ অভিনেত্রী।

গত শনিবার (১৬ নভেম্বর) যমুনা ফিউচার পার্কে একটি শোরুম উদ্বোধন করতে যান পরীমনি ও অভিনেতা ডি এ তায়েব। এ সময় তাকে দেখার জন্য সেখানে ভিড় জমান অনেকে সিনেমাপ্রেমীরা। ভিড়ের কারণে শোরুম উদ্বোধনের সময় কাউকে ভেতরে প্রবেশ করতে দেননি দোকান মালিকরা। এটি কেন্দ্র করে তৈরি হয় বিশৃঙ্খলা।

একে তো ছোট জায়গা, তারপর দর্শকদের চাপ। একপর্যায়ে স্টেজের সামনে দর্শকদের জড়ো হতে বাধা দেন নিরাপত্তাকর্মীরা। সেখান থেকেই শুরু হয় হট্টগোল।  পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা হয় কিন্তু তা আরও অবনতির দিকে যায়।

দর্শকরা অভিনেত্রীকে দেখে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে পরীমনিকে বলতে শোনা যায়— আপনারা যে এই স্লোগানটি দিচ্ছেন, এটি কিন্তু আমার ওপরও পড়ছে।

এ অভিনেত্রী আরও বলেন, আমার সঙ্গে কখনো এমন ঘটেনি। প্লিজ আপনারা শান্ত হন। আপনাদের সহযোগিতাতেই আজ আমি এখানে। আপনাদের জন্যই আজ আমি এখানে এসেছি। আপনারা প্লিজ নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি বন্ধ করুন। আপনারা প্লিজ কারও প্রতি ক্ষোভ, কারও প্রতি অভিমানে বিশৃঙ্খলা করবেন না।

তবু থামেননি দর্শকরা। ‘অনেক হয়েছে’ বলে পরীমনিকে উদ্দেশ করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন ভক্তরা। এরপরই স্টেজ ছেড়ে সেখান থেকে চলে যান এ অভিনেত্রী।

এ ঘটনা নিয়ে গত শনিবার রাতে এক ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন পরীমনি। যেখানে বিশৃঙ্খল পরিস্থিতির জন্য আয়োজকদের উদ্দেশে তিনি লিখেছেন—যেখানে আমার সামনে আমার সাংবাদিক ভাই, বন্ধু, কলিগরা অসম্মানিত হয়; সেখানে আমি কী করে সম্মানিত বোধ করব। সুষ্ঠু ও সুন্দরভাবে কোনো আয়োজন না করতে পারলে সেই ব্যর্থতা কারোর কোনো ক্ষমতা দিয়ে ঢাকতেই পারবেন না। অবশ্যই নিজ সম্মান বজায় রাখতে সংবেদনশীল হবেন আশা করি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০