admin
২১ নভেম্বর ২০২৪, ৮:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রকাশ্যে রোনালদোর ‘ইন্টারনেটে ঝড় তোলা’ অতিথির নাম

ক্রিশ্চিয়ানো রোনালদো ঘোষণা দিয়েছিলেন, তার ইউটিউব চ্যানেলের নতুন পর্ব ইন্টারনেট ‘ভাঙতে’ যাচ্ছে। এরপর থেকেই জল্পনা-কল্পনা চলছে কে হতে যাচ্ছেন রোনালদোর ইউটিউব চ্যানেলের নতুন অতিথি। এমন ঘোষণার পর অধিকাংশ মানুষই ধরে নিয়েছিলেন চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিই হতে যাচ্ছেন সেই অতিথি। তবে মেসি নয়, পর্তুগিজ মহাতারকার চ্যানেলে অতিথি হয়ে আসছেন বিশ্বের শীর্ষ ইউটিউবার ‘মিস্টারবিস্ট’। তিনিও নেট দুনিয়ায় ব্যাপক জনপ্রিয়।

‘মিস্টারবিস্ট’ নামে বেশি পরিচিত হলেও তার আসল নাম জেমস স্টেফেন ডোনাল্ডসন। যার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ৩৩১ মিলিয়নের বেশি। ইউটিউবে এই চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা সর্বোচ্চ, ভিডিও আছে আটশোর বেশি। প্রায় ২৭৯ মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়ে দ্বিতীয়স্থানে টি-সিরিজ। দুশো মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার আর কারো নেই।

মিস্টারবিস্টের অতিথি হওয়ার ঘোষণাটি খোদ রোনালদোই দিয়েছেন। নিজের চ্যানেলে ‘ইন্টারনেটে ভাঙতে আমি সাক্ষাৎ করছি মিস্টারবিস্টের সঙ্গে’ শিরোনামে একটি অনুষ্ঠান প্রিমিয়ার করে রেখেছেন আল নাসের ফরোয়ার্ড। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে অনুষ্ঠান।

গত আগস্টে ইউটিউব দুনিয়ায় পা রাখা রোনালদোর সাবস্ক্রাইবার বাড়ছে লাফিয়ে লাফিয়ে। চ্যানেল খোলার প্রথম ৯০ মিনিটের মধ্যেই তার সাবস্ক্রাইবার ১ মিলিয়ন ছাড়িয়ে যায়, এখন যা ৬৮ মিলিয়নের ঘরে। সব প্লাটফর্ম মিলিয়ে ৯০০ মিলিয়নের বেশি অনুসারী পর্তুগিজ ফুটবলারের। এর মধ্যে ইনস্টাগ্রামে ৬৪৩, ফেসবুকে ১৭০ ও টুইটারে অনুসারী ১১৩ মিলিয়ন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, মাসে ২,৫০০ টাকা ভাতা

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান

পাবনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কৃষিবিদ তুহিনের পক্ষে গণজোয়ার

নারী নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নেয়ার আহ্বান জায়মা রহমানের

আজ ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা

মামলাবাজ ও চাঁদাবাজ সেলিমের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ

সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে : তারেক রহমান

৯ ফেব্রুয়ারি ধুপখোলা মাঠে বিএনপির সমাবেশ, অংশ নেবেন তারেক রহমান

কর্মসংস্থান সৃষ্টিসহ বিএনপির ইশতেহারে প্রাধান্য পেলো যে ৯ প্রতিশ্রুতি

১০

এক্স আইডি হ্যাকের পর যারা মিথ্যাচার করছে তাদের ক্ষমা করে দিলাম : জামায়াত আমির

১১

বিএনপির ইশতেহারে ৫১ দফা এবং ৯ প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার

১২

ক্ষমতায় গেলে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি : তারেক রহমান

১৩

কড়াইল বস্তি বাসিন্দাদের ফ্ল্যাট করে দেয়ার আশ্বাস তারেক রহমানের

১৪

সোশ্যাল মিডিয়ায় নানা অপপ্রচার ছড়িয়ে ১২টা বাজিয়ে দিচ্ছে : সিইসি

১৫

এমন জাদুঘরের প্রয়োজন ভবিষ্যতে যেন আর না হয় : প্রধান উপদেষ্টা

১৬

প্রতিটি অন্যায়ের বিচারের জন্য প্রয়োজন গণতান্ত্রিক সরকার : তারেক রহমান

১৭

আওয়ামী লীগের মতোই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ

১৮

বিএনপির পরিকল্পনা জনগণের কাছে পৌঁছাতে নেতাকর্মীদের আহ্বান তারেক রহমানের

১৯

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে সিঙ্গাপুর নেয়া হচ্ছে সোমবার

২০