admin
২১ নভেম্বর ২০২৪, ৮:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘বলে দিলে হয় আপনাদের ফাঁসি রেডি, দড়ি দিলেই হয়’- উত্তেজিত জিয়াউল আহসান

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাজতখানায় ঔদ্ধত্যপূর্ণ বাক্য উচ্চারণ করে এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান বলেছেন, ‘বলে দিলে হয় আপনাদের ফাঁসি রেডি, দড়ি দিলেই হয়।’

বুধবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আদালতে জিয়াউল আহসানসহ আটজনকে হাজিরা করা হয়। অন্যান্য আসামিদের সঙ্গে তাকে শোন অ্যারেস্ট দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত।

গ্রেপ্তার দেখানোর পর তাদের আটজনকে ট্রাইব্যুনালের হাজতখানায় রাখা হয়। সেখানে দাঁড়িয়ে জিয়াউল আহসান ঔদ্ধত্যপূর্ণ এই বাক্য উচ্চারণ করেন।

এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এম আই ফারুকী ও অ্যাডভোকেট নাজনীন নাহার।

ওইদিন সকাল ১০টার দিকে দুটি প্রিজন ভ্যানে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান, ঢাকা জেলার সাবেক এসপি আব্দুল্লাহ আল কাফি, ডিএমপির মিরপুরের সাবেক উপকমিশনার জসিম উদ্দিন মোল্লা, ঢাকার সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) শাহিদুর ইসলাম, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হক এবং ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক আরাফাত হোসেনকে ট্রাইব্যুনালে আনা হয়। শুনানিতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য দুই মাসের সময় প্রার্থনা করলে ট্রাইব্যুনাল এক মাস সময় দেন এবং ১৯ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

শুনানির শেষ দিকে কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান। ওই সময় তাঁকে বসাতে গেলে দায়িত্বরত পুলিশ সদস্যকে ধমক দিয়ে সরিয়ে দেন তিনি। এজলাস ছাড়ার আগে জিয়াউল আহসানের আইনজীবী বিচারকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, তাঁর মক্কেল কথা বলতে চান। এ সময় কাঠগড়া থেকে জিয়াউল আহসান বলেন, ‘আমি আয়নাঘরে কখনও চাকরি করিনি। আমার নামে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। আমি যেখানে কাজ করেছি, সেটা সম্পূর্ণ টেকনিক্যাল ছিল।’ জবাবে ট্রাইব্যুনাল বলেন, তদন্ত চলছে। আপনার আইনজীবী আছে, যা বলার তাঁর মাধ্যমে বলবেন।

বিচারপতিরা এজলাস ছাড়ার পর পুলিশ সদস্যরা আসামিদের হাজতখানায় নেওয়ার জন্য যান। এ সময় জিয়াউল আহসান তাদের বলেন, ‘কেউ আমাকে ধরবে না, কাছে আসবে না। তোমরা মার খেয়েছ, ভবিষ্যতে আরও খাবে। আমাকে জেলখানায় কাগজ-কলম দেওয়া হয় না, আমি লিখব। আমার বিরুদ্ধে যা বলেছে, তা আমাকে লিখিত দাও।’ তাঁকে সে সময় বেশ উত্তেজিত দেখা যায়। তবে আইনজীবী তাঁকে আশ্বস্ত করে বলেন, ‘পরে সবই দেওয়া হবে।’

এদিন ৪৫ মিনিট ট্রাইব্যুনালের কার্যক্রম চলে। সকাল ১১টা ২০ মিনিটে বিচারকাজ শুরু হয়। শুনানিতে প্রথমে চিফ প্রসিকিউটর সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের ওপর আনা অভিযোগ ট্রাইব্যুনালের সামনে তুলে ধরেন। তিনি বলেন, ‘পুলিশ ছাত্র-জনতাকে দেখামাত্র গুলি করেছে। এর সব দায়দায়িত্ব তাঁর ওপর বর্তায়।’ এর পর বসনিয়া-হার্জেগোভিনার ‘কসাই’ রাদোভান কারাদজিচের সঙ্গে জিয়াউলের তুলনা করে তাঁর ওপর আনা অভিযোগ উপস্থাপন করেন। তাজুল ইসলাম বলেন, ‘তাঁর নিষ্ঠুরতা নাৎসি বাহিনীকে হার মানায়। আয়নাঘর ও গোপন বন্দিশালা বানানোর পেছনে নেপথ্যে কারিগর ছিলেন তিনি। পাশাপাশি দেশে যত কল রেকর্ড ফাঁস হতো, তার পেছনে জিয়াউল আহসানের হাত থাকত।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০