admin
২৩ নভেম্বর ২০২৪, ৯:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এ বছরের হাইয়েস্ট ওপেনিং কালেকশন দরদের : শাকিব খান

ঈদ ছাড়াও সিনেমা সুপারহিট হওয়ার সুযোগ থাকে, এমনটাই মনে করেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সের মহাখালী শাখায় ‘দরদ’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে একথা বলেন অভিনেতা। মুক্তির এক সপ্তাহ পর রিমার্ক-হারল্যানের ব্র্যান্ড একনল-এর সৌজন্যে জমকালো আয়োজনের মধ্য দিয়ে হলো ‘দরদ’ ছবির স্পেশাল স্ক্রিনিং অনুষ্ঠিত হয়। নিজের সিনেমা দেখতে হাজির হন শাকিব খান। সঙ্গী ছিলেন ইন্ডাস্ট্রির নামিদামি সব তারকা।

বিশেষ প্রদর্শনী অনুষ্ঠানে হাজির হয়ে গণমাধ্যমকে শাকিব খান বলেন, ‘এ বছরের হাইয়েস্ট ওপেনিং কালেকশন দরদের। তার মানে বোঝা যায় ঈদ ছাড়াও সিনেমা সুপারহিট হয়। ঈদ ছাড়া সিনেমা সবসময়ই সুপারহিট হয়েছে।

ইনফ্যাক্ট, আমার ক্যারিয়ারে যত বিগ হিট সিনেমা এসেছে; যেমন প্রিয়া আমার প্রিয়া, কোটি টাকার কাবিন—এমন যতগুলো বিগ হিট সিনেমা এসেছে, সবগুলোই কিন্তু ঈদ ছাড়াই এসেছে। এটা সবসময়ই প্রমাণিত হয়ে এসেছে। আজকে দরদ দিয়েও প্রমাণ করল যে ঈদ ছাড়াও সিনেমা সুপারহিট হওয়ার অপশন বেশি থাকে।’ বিদেশি নায়িকাদের সাথে কাজের প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘আমি নিজেই দেখি নায়িকাদের সিডিউল পাচ্ছি না।

যেহেতু বছরের দুই তিনটা ছবি করি, তাই আমার সিডিউলও বেশি লাগে। কিন্তু আমাদের যারা দেশি নায়িকা আছে, তারা অনেক বেশি কাজ করে, এজন্য তাদের ব্যস্ত থাকতে হয়। তাদের শিডিউল পেলেই আবার কাজ করা হবে।’
শাকিব খান ও একঝাঁক তারকার উপস্থিতিতে বিশেষ প্রদর্শনীটি হয়ে ওঠে উৎসবমুখর। জমজমাট এই ইভেন্টে শাকিব খানের সাথে আরও উপস্থিত ছিলেন একনলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও চিত্রনায়িকা পূজা চেরী, ছবিটির পরিচালক অনন্য মামুনসহ সিয়াম আহমেদ, সেমন্তি সৌমি, প্রার্থনা ফারদিন দীঘি, অর্চিতা স্পর্শিয়া, রুকাইয়া চমকের মতো জনপ্রিয় সব তারকা ও রিমার্ক হারল্যান পরিবারের সদস্যবৃন্দ।
 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০