ইসরায়েলি বাহিনী গত ২৬ অক্টোবর ইরানের সামরিক স্থাপনায় অতর্কিত হামলা চালায়। এর জবাবে ইসরায়েলে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনির একজন উপদেষ্টা রোববার (২৪ নভেম্বর) এই তথ্য জানিয়েছেন। খবর ইরান ইন্টারন্যাশনালের।
তাসনিম নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আলি লারিজানি বলেছেন, সামরিক কর্মকর্তারা ইসরায়েলে হামলা চালাতে বিভিন্ন কৌশলের পরিকল্পনা করছেন।
ইসরায়েল দাবি করেছে, রাব্বিকে হত্যার পেছনে ইরানের হাত রয়েছে। এর জেরে কড়া হুঁশিয়ার বার্তা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপরেই লারিজানি ইসরায়েলে হামলার পরিকল্পনার কথা জানালেন।
গতকালের সাক্ষাৎকারে লারিজানি ইরানের বিরুদ্ধে অভিযানসহ মধ্যপ্রাচ্যে ইসরায়েলি কর্মকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছেন। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করার সময় ইসরায়েল যুক্তরাষ্ট্রের সমর্থনের উপর নির্ভর করছিল।
লারিজানি বলেছেন, তারা কেন এমন করছে? এর কারণ হচ্ছে তারা ছায়াযুদ্ধকে বেছে নিয়েছে।
মন্তব্য করুন