admin
২৫ নভেম্বর ২০২৪, ৬:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বুবলীকে ‘টয়লেট ডে’র শুভেচ্ছা জানালেন অপু

জনপ্রিয় নায়ক শাকিব খানকে কেন্দ্র করে তার দুই সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর সম্পর্কের টানাপোড়েন নতুন নয়। প্রায়ই তারা একে অপরের বিরুদ্ধে আপত্তিকর ও অসম্মানজনক মন্তব্য করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার, বুবলীকে খোঁচা দিয়ে অপু বিশ্বাস টয়লেট ডে-র শুভেচ্ছা জানানোর মাধ্যমে ফের বিতর্কে সৃষ্টি হয়েছে। আবার অনেকে বলছে শাকিব খানকে উদ্দেশ্য করে তিনি এই স্ট্যাটাস দিয়েছেন।

গত ২০ নভেম্বর ছিল শবনম বুবলীর জন্মদিন। দিনটিতে পরিবারের মানুষদের নিয়েই ঘরোয়া পরিবেশে কেক কেটেছেন তিনি। সেই মুহূর্ত তুলে ধরেছেন ফেসবুকে। যেখানে ভালোবাসা জানিয়েছেন ভক্তরা।

তবে বুবলীর জন্মদিনের তিনদিন পর রবিবার (২৪ নভেম্বর) অপু বিশ্বাস ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসে তিনি লেখেন, ‘লেট পোস্ট। হ্যাপি টয়লেট ডে, ২০ নভেম্বর।’ সঙ্গে একটি অট্টোহাসির ইমোজি জুড়ে দেন তিনি।

সরাসরি কিছু না বললেও পরোক্ষভাবে বুবলীর জন্মদিন নিয়েই ঠাট্টা করেছেন এই নায়িকা। যেটা বুঝতে কষ্ট হয়নি ভক্তদের। কারণ ২০২২ সালেও বুবলীর জন্মদিনে খোঁচা দিয়েছিলেন অপু বিশ্বাস। ওই বছর বুবলী গণমাধ্যমে জানিয়েছিলেন, জন্মদিন উপলক্ষে শাকিব খানের কাছ থেকে ডায়মন্ডের নাকফুল উপহার পেয়েছেন তিনি।

সেই খবর ফেসবুকে শেয়ার করে অনেকগুলো হাসির ইমোজি দিয়ে অপু লিখেছিলেন, ‘কী যে মজা’! চুপ থাকেননি বুবলীও। দুজনে জড়িয়ে পড়েন ভার্চুয়াল যুদ্ধে। একজন অন্যজনকে নিয়ে নানা রকম কটু মন্তব্যও করেন।

এদিকে, গত ১৯ নভেম্বর ছিল বিশ্ব টয়লেট দিবস। সেদিন হাইজেনিক টয়লেট ক্লিনিং ব্র্যান্ড টাইলক্সের ‘টাইলক্স হাইজেনিক আবাস’ নামের একটি ক্যাম্পেইনে অংশ নেন প্রতিষ্ঠানটির অন্যতম মালিক শাকিব খান। এদিন শাকিবের সঙ্গে ঢালিউডের অনেক নায়িকাকে দেখা গেলেও দেখা যায়নি অপু বিশ্বাস ও বুবলীকে। যদিও শাকিবের প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করতে দেখা গেছে অপুকে। তাই নেটিজেনদের কেউ কেউ মনে করছেন, টয়লেট দিবস পালন করায় শাকিব খানকে খোঁচা দিয়েছেন তিনি।

কিন্তু অপু পোস্টে উল্লেখ করেছেন ২০ নভেম্বরের কথা। এদিন ছিল বুবলীর জন্মদিন। এ পোস্টের মাধ্যমে অপু যে বুবলীকেই খোঁচা দিয়েছেন, তা বুঝতে বাকি নেই কারো। এবারও কি বুবলী জবাব দেবেন, নাকি চুপ করে থাকবেন? সেটাই এখন দেখার অপেক্ষা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০