admin
২৬ নভেম্বর ২০২৪, ৬:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিডনিতে ‘দর্পণে শরৎশশী’

অস্ট্রেলিয়ার সিডনিতে মঞ্চস্থ হলো ‘দর্পণে শরৎশশী’। সম্প্রতি সিডনির বেলাভিস্তার একটি খামারবাড়িতে গ্রামবাংলার আবহে নাটকটি উপস্থাপন করে সিডনির আঙ্গিক থিয়েটার। খোলা ময়দানে টিনের চালের নিচে মঞ্চের চারপাশে গোল হয়ে বসে সদ্য প্রয়াত নাট্যকার মনোজ মিত্রর নাটকটি উপভোগ করেন বাঙালি দর্শক। নাটকটির নির্দেশনা দিয়েছেন রাহুল গাঙ্গুলি।
নাটকটিতে অভিনয় করেছেন দুই বাংলার সিডনিপ্রবাসী বাঙালিরা। বিভিন্ন চরিত্রে ছিলেন স্বপ্না মজুমদার, রাহুল গাঙ্গুলি, তুষার তাসু, সৌনক মিত্র, শান্তনু, অরিন্দম কাঞ্জিলাল, সাইমন পাল, তসলিম আহমেদ, অনুশ্রী রায়, তপন শীল, শাকিল চৌধুরী, শাওন অরিজিৎ, অপু সাহা, দেবাশীষ চক্রবর্তী, সোমাভো ভট্টাচার্য, দেবযানী প্রমুখ। নাটকের ‘চুড়োমামা’ চরিত্রে অভিনয় করেছেন সিডনির প্রবাসী বাংলাদেশি সাইমন পাল।

তিনি বলেন, ‘দ্রুতগতির ইন্টারনেটের ডুমস্ক্রলিংয়ের যুগেও আমরা সুস্থ-শুদ্ধ বাংলা সংস্কৃতিকে উজ্জীবিত রাখতে চাই। অস্ট্রেলিয়ায় আরও বড় পরিসরে বাংলা মঞ্চনাটককে প্রদর্শন করতে চাই আমরা।’
সিডনির প্রবাসী বাংলাদেশি দর্শক সংস্কৃতিকর্মী নাহিদ রূপসার জন্য প্রদর্শনীটি ছিল নতুন এক অভিজ্ঞতা।

বললেন, ‘থিয়েটারে মঞ্চনাটক দেখার অভিজ্ঞতা আমার সিডনিতে আছে। কিন্তু এমন উন্মুক্ত জায়গায় পড়ন্ত বিকেলে একদম গ্রামবাংলার আবহে মঞ্চনাটক উপভোগ সত্যি অসাধারণ। আমরা সবাই গোল হয়ে বসেছিলাম আর মাঝখানে টিনের বৈঠকখানার মতো একটা মঞ্চে নাটক হচ্ছিল। নাটক দেখতে দেখতে ভুলেই গিয়েছিলাম সিডনিতে আছি, না বাংলাদেশের কোনো মফস্‌সলের ময়দানে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ এপ্রিল থেকে কৃষক কার্ড চালু করা হবে : প্রধানমন্ত্রী

ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক ভাতার চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী

১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, মাসে ২,৫০০ টাকা ভাতা

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান

পাবনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কৃষিবিদ তুহিনের পক্ষে গণজোয়ার

নারী নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নেয়ার আহ্বান জায়মা রহমানের

আজ ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা

মামলাবাজ ও চাঁদাবাজ সেলিমের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ

সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে : তারেক রহমান

১০

৯ ফেব্রুয়ারি ধুপখোলা মাঠে বিএনপির সমাবেশ, অংশ নেবেন তারেক রহমান

১১

কর্মসংস্থান সৃষ্টিসহ বিএনপির ইশতেহারে প্রাধান্য পেলো যে ৯ প্রতিশ্রুতি

১২

এক্স আইডি হ্যাকের পর যারা মিথ্যাচার করছে তাদের ক্ষমা করে দিলাম : জামায়াত আমির

১৩

বিএনপির ইশতেহারে ৫১ দফা এবং ৯ প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার

১৪

ক্ষমতায় গেলে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি : তারেক রহমান

১৫

কড়াইল বস্তি বাসিন্দাদের ফ্ল্যাট করে দেয়ার আশ্বাস তারেক রহমানের

১৬

সোশ্যাল মিডিয়ায় নানা অপপ্রচার ছড়িয়ে ১২টা বাজিয়ে দিচ্ছে : সিইসি

১৭

এমন জাদুঘরের প্রয়োজন ভবিষ্যতে যেন আর না হয় : প্রধান উপদেষ্টা

১৮

প্রতিটি অন্যায়ের বিচারের জন্য প্রয়োজন গণতান্ত্রিক সরকার : তারেক রহমান

১৯

আওয়ামী লীগের মতোই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ

২০