admin
২৭ নভেম্বর ২০২৪, ৭:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আমু-আনিসুল-কামরুল ফের রিমান্ডে

রাজধানীর বিভিন্ন থানায় করা হত্যা মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, এমপি ও নেতাদের গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেয়া হচ্ছে। তারমধ্যে সাবেক মন্ত্রী কামরুল ইসলাম, আনিসুল হক, সোলায়মান সেলিমের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগেও তারা একাধিক মামলায় রিমান্ডে ছিলেন।

আজ বুধবার (২৭ নভেম্বর) তাদেরকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তারা তাদের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

লালবাগ থানায় করা হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদিকে চকবাজার ও লালবাগ থানার হত্যায় করা হত্যা মামলায় সোলায়মান সেলিমের ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এরইমধ্যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে যাত্রাবাড়ী থানায় করা হত্যা মামলায় ৩ দিনের রিমান্ড দেয়া হয়েছে। একাধিক মামলায় তিনি আগেও রিমান্ডে ছিলেন।

এর আগে সকালে অ্যাডভোকেট কামরুল ইসলামের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে ৩ দিন মঞ্জুর করেন আদালত। এদিকে আবার লালবাগ থানার হত্যা মামলায় ৪ ও চকবাজার থানার হত্যা মামলায় সোলায়মান সেলিমের ৩ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। এর আগেও নিউ মার্কেট থানায় করা হত্যা মামলায় ৮ দিনের পুলিশি জিজ্ঞাসাবাদে ছিলেন তিনি।

সকালে বিভিন্ন থানার হত্যা মামলায় নতুন করে গ্রেফতার আবেদন করে আদালতে আনা হয় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান, হাসানুল হক ইনু, রাশেদ খান মেননকে।

আজ যাত্রাবাড়ী, বংশাল, আদাবর, কোতোয়ালি, শাহবাগ, লালবাগ থানার বিভিন্ন হত্যা মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সোলায়মান সেলিম, জুনায়েদ আহমেদ পলক, দিপু মণি, আনিসুল হক, সালমান এফ রহমান, সাদেক খান, এবিএম ফজলে করিম, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, মনিরুল ইসলাম, আ স ম ফিরোজ, মশিউর রহমান ও আমীর হোসেন আমুকে গ্রেফতার দেখানো হয়েছে।

৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বিভিন্ন মামলায় আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপি ও দলের নেতাদের নামে বিভিন্ন মামলায় গ্রেফতার করা হচ্ছে। নেয়া হচ্ছে রিমান্ডেও। এছাড়াও আন্তজার্ক অপরাধ ট্রাইব্যুনালের মুখোমুখিও হতে হচ্ছে তাদের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০