admin
২৯ নভেম্বর ২০২৪, ১২:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খালেদা জিয়া যুক্তরাষ্ট্র যাচ্ছেন, বিরতি লন্ডনে

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের যে কোনো দিন চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তবে পথিমধ্যে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত বড় ছেলে তারেক রহমানের বাসায় বিরতি দিয়ে যুক্তরাষ্ট্র যেতে পারেন বিএনপি চেয়ারপারসন। দলের নির্ভরযোগ্য সূত্রে এসব তথ্য জানা গেছে। জানা যায়, বিএনপি চেয়ারপারসনের বিদেশ যাত্রার যাবতীয় প্রস্তুতি এর মধ্যে সম্পন্ন হয়েছে। চিকিৎসা সুবিধাসম্বলিত বিমান ভাড়ার বিষয়ও প্রায় চূড়ান্ত। যুক্তরাষ্ট্রের ভিসার জন্য ইতোমধ্যে আঙুলের ছাপ দিয়েছেন। দলের নেতারা জানিয়েছেন দ্রুতই এই ভিসা মিলবে বলে তারা আশা করছেন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ম্যাডামকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যেতে হতে পারে। সেজন্য উনি বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন। ৭৯ বছর বয়সি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছেন। দীর্ঘদিন থেকে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তাঁর চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড মাল্টি ডিসিপ্লিনারি সেন্টারে চিকিৎসার পরামর্শ দিয়েছে। এ ধরনের চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয়। তাই তাঁকে যুক্তরাষ্ট্রে নেওয়ার সিদ্ধান্ত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, মাসে ২,৫০০ টাকা ভাতা

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান

পাবনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কৃষিবিদ তুহিনের পক্ষে গণজোয়ার

নারী নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নেয়ার আহ্বান জায়মা রহমানের

আজ ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা

মামলাবাজ ও চাঁদাবাজ সেলিমের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ

সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে : তারেক রহমান

৯ ফেব্রুয়ারি ধুপখোলা মাঠে বিএনপির সমাবেশ, অংশ নেবেন তারেক রহমান

কর্মসংস্থান সৃষ্টিসহ বিএনপির ইশতেহারে প্রাধান্য পেলো যে ৯ প্রতিশ্রুতি

১০

এক্স আইডি হ্যাকের পর যারা মিথ্যাচার করছে তাদের ক্ষমা করে দিলাম : জামায়াত আমির

১১

বিএনপির ইশতেহারে ৫১ দফা এবং ৯ প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার

১২

ক্ষমতায় গেলে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি : তারেক রহমান

১৩

কড়াইল বস্তি বাসিন্দাদের ফ্ল্যাট করে দেয়ার আশ্বাস তারেক রহমানের

১৪

সোশ্যাল মিডিয়ায় নানা অপপ্রচার ছড়িয়ে ১২টা বাজিয়ে দিচ্ছে : সিইসি

১৫

এমন জাদুঘরের প্রয়োজন ভবিষ্যতে যেন আর না হয় : প্রধান উপদেষ্টা

১৬

প্রতিটি অন্যায়ের বিচারের জন্য প্রয়োজন গণতান্ত্রিক সরকার : তারেক রহমান

১৭

আওয়ামী লীগের মতোই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ

১৮

বিএনপির পরিকল্পনা জনগণের কাছে পৌঁছাতে নেতাকর্মীদের আহ্বান তারেক রহমানের

১৯

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে সিঙ্গাপুর নেয়া হচ্ছে সোমবার

২০