admin
১ ডিসেম্বর ২০২৪, ১২:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এক দিন সবাই বুঝতে পারবে, আমার কোনো প্রতিভা নেই

সম্প্রতি বাবা হারিয়েছেন বলিউড ও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের নন্দিত অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। এ খবর এখন অনেকেরই জানা। বাবা হারানোর পর এই অভিনেত্রী তার বাবা জোসেফ প্রভুকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে এমন কিছু কথা তুলে এনেছেন, যা অনেকের অজানা।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রয়াত বাবার স্মৃতিচারণ করে সামান্থা বলেছেন, এক সময় বাবার সঙ্গে তার সম্পর্ক বেশ জটিল হয়ে পড়েছিল। বাবা ছিলেন অ্যাংলো ইন্ডিয়ান। তার চিন্তাধারা, চলাফেরা, পরিবারের সদস্যদের ওপর নজরদারি- সবকিছুই ছিল অধিকাংশ ভারতীয় বাবার মতো। যারা ভাবতেন সন্তানকে সুরক্ষা দেওয়াই তাদের প্রধান কাজ। এরপরও বেড়ে ওঠার সময়টাতে আবিষ্কার করেন, সহপাঠীদের বাবার চেয়ে কোনো একটা কারণে তিনি কিছুটা অন্যরকম। সেই পার্থক্যটা খুঁজে বের করতে পারেননি তখন। যে কোনো কাজ করলে তার স্বীকৃতি পাওয়ার জন্য মুখিয়ে থাকতেন সামান্থা। অন্যের অনুমোদন ও স্বীকৃতি পাওয়ার অপেক্ষাতেই কেটে যেত একেকটি দিন। বড় হওয়ার পরও তার বাবা তাকে যথেষ্ট স্বাবলম্বী মনে করতেন না।

তিনি ভাবতেন, যে কোনো কাজেই তার সাহায্যের প্রয়োজন হবে। বাবার এ ধারণা দিন দিন সামান্থাকে আরও দুর্বল করে তুলেছিল। বাবা তাকে বলতেন, ‘তুমি খুব একটা স্মার্ট নও। হবেই বা কীভাবে, ভারতীয় শিক্ষাই তোমাকে এমন করে তুলেছে।’

সামান্থা বলেন, ‘বাবার এই কথা মনের মধ্যে এমনভাবে গেঁথে গিয়েছিল যে, বিশ্বাস করা শুরু করেছিলাম, আমি সত্যিই স্মার্ট নই। যে জন্য অভিনয় জগতে পা রেখেও স্বাবলম্বী হয়ে উঠতে পারিনি। এই ধ্যান-ধারণাই জন্যই হীনমন্যতায় ভুগতাম। সিনেমা সফল হওয়ার পরও ভাবতাম, আমি সাফল্য পাওয়ার যোগ্য নই।’

সামান্থার কথায়, ‘সাফল্য দুটি কাজ করতে পারে। প্রথমত, আপনি ভাবতে পারেন, এই সাফল্যই তো আপনার প্রাপ্য ছিল। দ্বিতীয়ত, যে সাফল্য বা ভালোবাসা আপনি পাচ্ছেন, তার যোগ্যই নন আপনি। আমি দ্বিতীয়টা ভাবতাম নিজের সম্পর্কে। শুধু তাই নয়, সাফল্য পাওয়ার পরেও ভয় পেতাম। ভাবতাম, এক দিন সবাই বুঝতে পারবে, আমার কোনো প্রতিভা নেই। আমি স্মার্ট নই। তাই নিজেকে কাজ ও চেহারার দিক থেকে উন্নততর করতে উঠেপড়ে লেগেছিলাম।’

এদিকে বাবা হারানোর শোকে সামান্থা যখন কাতর, ঠিক তখনই বিয়ের বাদ্য বাজতে শুরু করেছে এই অভিনেত্রীর সাবেক স্বামী অভিনেতা নাগা চৈতন্যের বাড়িতে। আগামী ৪ ডিসেম্বর অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি। এরই মধ্যে তাদের গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০