admin
৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইমরান খান ও বুশরা বিবির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

পাকিস্তানের সন্ত্রাসবিরোধী একটি আদালত (এটিসি) পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি, খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর এবং আরও ৯৩ জনের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।গত সপ্তাহে ইসলামাবাদে বিক্ষোভের ঘটনায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

গত ১৩ নভেম্বর কারাগারে আটক ইমরান খান পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থকদের উদ্দেশ্যে ‘চূড়ান্ত ডাক’ দিয়ে ২৪ নভেম্বর দেশব্যাপী বিক্ষোভের আহ্বান জানান।তিনি পিটিআইয়ের নির্বাচনী ম্যান্ডেট পুনর্বহাল, আটক নেতাদের মুক্তি এবং ২৬তম সংবিধান সংশোধনী বাতিলের দাবি জানান।

ইসলামাবাদের সেই বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। পিটিআইয়ের দাবি অনুযায়ী, সংঘর্ষে তাদের ১২ সমর্থক নিহত হন এবং শতাধিক লোককে গ্রেফতার করা হয়।ইসলামাবাদ পুলিশ সন্ত্রাসবিরোধী আদালতে ৯৬ জন সন্দেহভাজনের তালিকা জমা দেয়।

এতে পিটিআইয়ের শীর্ষ নেতা ইমরান খান, বুশরা বিবি, আলী আমিন গান্দাপুর, সাবেক প্রেসিডেন্ট আরিফ আলভি, জাতীয় সংসদের সাবেক স্পিকার আসাদ কায়সার এবং বিরোধীদলীয় নেতা ওমর আইয়ুব খানসহ আরও অনেকে রয়েছেন।

পুলিশের আবেদনের ভিত্তিতে বিচারক তাহির আব্বাস সিপরা তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।বিক্ষোভ পরবর্তী দায়েরকৃত এফআইআরে পাকিস্তানের দণ্ডবিধি, সন্ত্রাসবিরোধী আইন এবং শান্তিপূর্ণ সমাবেশ ও জনশৃঙ্খলা আইন অন্তর্ভুক্ত করা হয়েছে।

অভিযোগে বলা হয়, পিটিআই নেতারা পুলিশের ওপর হামলা চালানোর ষড়যন্ত্র করেন এবং সরকারি কর্মচারীদের কাজে লাগিয়ে সহিংসতায় প্ররোচিত করেন।এতে স্থানীয় বাসিন্দারা বাড়িতে আটকা পড়েন এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।

ইমরান খান এর আগেও বিভিন্ন বিক্ষোভের ঘটনায় অভিযুক্ত হয়ে কারাগারে ছিলেন।২০২৩ সালের সেপ্টেম্বরে থেকে অক্টোবরের মধ্যে বিভিন্ন বিক্ষোভ সংক্রান্ত মামলায় তিনি বিচারিক রিমান্ডে ছিলেন।২০২২ সালের এপ্রিলে তার সরকার অনাস্থা ভোটে পরাজিত হওয়ার পর থেকে তার বিরুদ্ধে অসংখ্য মামলা দায়ের হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০