admin
৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রাক্তন প্রেমিককে পুড়িয়ে মারার অভিযোগ, গ্রেফতার নার্গিস ফাখরির বোন

বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরির বোন আলিয়া ফাখরিকে নিউইয়র্কের কুইন্সে তার প্রাক্তন প্রেমিক ও তার বন্ধুকে হত্যার তদন্তে গ্রেপ্তার হয়েছেন। 

 

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ৪৩ বছর বয়সী আলিয়ার নামে অভিযোগ, একটি দোতলা গ্যারেজে আগুন লাগিয়েছেন। এর ফলে এডওয়ার্ড জেকবস (৩৫) ও আনাস্তাসিয়া এটিনি (৩৩)-এর মৃত্যু হয়।

জানা যায়, আলিয়ার জন্ম আমেরিকার কুইনস এলাকাতে। সেখানেই বড় হয়ে ওঠা। আলিয়ার প্রাক্তন প্রেমিকের নাম এডওয়ার্ড জেকবস। তার বান্ধবী অ্যানাস্টাশিয়া স্টার ইটেইন।

 অভিযোগ, দুজন যখন একটি গ্যারেজে ছিলেন সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে পুড়ে ও বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ হয়ে দুজনের মৃত্যু হয়।

ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শীর অনেকেই আলিয়ার বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হয়েছেন। এদের মধ্যে একজন জানিয়েছেন, কথায় কথায় একাধিকবার প্রাক্তন প্রেমিককে মেরে ফেলার হুমকি দিয়েছেন আলিয়া। কিন্তু সেই সময় তারা বিষয়টিকে হালকাভাবে নিয়ে হাসিতে উড়িয়ে দিয়েছেন।

স্থানীয় পুলিশ সূত্রে খবর, আলিয়ার জামিনের আবেদন নামঞ্জুর হয়ে গিয়েছে।

জেকবস যে এক বছর আগেই আলিয়ার সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে দিয়েছিলেন সেকথা তার মাও জানান। জেকবসের মায়ের দাবি, সম্পর্ক শেষ হওয়ার পরও নানা অজুহাতে জেকবের সঙ্গে দেখা করার চেষ্টা করতেন আলিয়া। তবে স্টারের সঙ্গে যে জেকবের কোনও সম্পর্ক ছিল তা তিনি অস্বীকার করেছেন। জেকবের মায়ের দাবি, তাঁরা শুধুই বন্ধু ছিলেন।

এদিকে আলিয়ার মায়ের দাবি, তার মেয়ে নির্দোষ। আলিয়া অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তিনি এমন কাজ করতেই পারেন না।

‘রকস্টার’, ‘মাদ্রাজ ক্যাফে’র মতো সিনেমা দিয়ে বলিউড সফর শুরু করেছিলেন নার্গিস। অভিনয়ে তেমন নজর কাড়তে না পারলেও তার রূপমুগ্ধর সংখ্যা নেহাত কম নয়। এক সময় উদয় চোপড়ার সঙ্গে সম্পর্কে ছিলেন নার্গিস। ২০১৭ সালে দুজনের বিচ্ছেদ হয়।

এরপর পরিচালক ম্যাট আলোনজোর প্রেমে পড়েন নার্গিস। অল্প সময়ে সেই সম্পর্কও ভেঙে যায়। ২০২৪ সালে অভিনেত্রীর একটিও সিনেমা মুক্তি পায়নি। তবে ২০২৫ সালে তাকে ‘হাউজফুল ৫’ সিনেমায় দেখা যাবে। তেলুগু সিনেমা ‘হরি হর বীরা মাল্লু’তেও অভিনয় করেছেন নার্গিস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০