admin
৪ ডিসেম্বর ২০২৪, ৬:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সালমান বিবেকের বিরোধ ফের প্রকাশ্যে

আবারও প্রকাশ্যে এলো বলিউড অভিনেতা সালমান খান ও বিবেক ওবেরয়ের বিরোধ। সাবেক বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া রাইকে কেন্দ্র করে এ দুই অভিনেতার মধ্যে বিরোধ দুই দশকেরও বেশি সময় আগে থেকে।

এক সময় সালমান খানের সঙ্গে সম্পর্কে ছিলেন ঐশ্বরিয়া। কিন্তু সালমানের অতিরিক্ত খবরদারি ও গায়ে হাত তোলার অভিযোগ করে সম্পর্ক থেকে সরে যান ঐশ্বরিয়া। পরে বিবেকের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। নিজের সঙ্গে বিচ্ছেদ ও বিবেকের সঙ্গে সম্পর্ক মেনে নিতে পারেননি সালমান। তাই বিবেকের ক্যারিয়ারে বাধা হয়ে দাঁড়ান বলেও বলিউডে বহুল প্রচলিত আছে। সেই থেকে বিবেক ও সালমানের মধ্যে বিরোধ। যদিও যাকে নিয়ে বিরোধ, সেই ঐশ্বরিয়া সালমান কিংবা বিবেক, কারোই হননি।

অভিষেক বচ্চনের সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসে সংসার চালিয়ে যাচ্ছেন। কিন্তু বিবেক-সালমানের দ্বন্দ্ব মেটেনি আর। সম্প্রতি সেই বিরোধ আবারও প্রকাশ্যে এলো। প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী কবিতা কৌশিক। গত সপ্তাহেই বিবেক একটি বিলাসবহুল রোলস রয়েস কুলিয়ান ব্ল্যাক ব্যাজ গাড়ি কিনেছেন।

সে খবরের মাঝেই সালমানের প্রসঙ্গ টেনে নিয়ে এসেছেন কবিতা। ‘দাদাগিরি, গুন্ডামি’ বলে খোঁচা দিয়েছেন সালমান খানকে। পাশাপাশি করেছেন বিবেকের প্রশংসা। তিনি বিবেকের ট্রল করা একটি পোস্ট শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘একজন বড় মাপের অভিনেতা, নিজের ভালোবাসার মানুষের জন্য রুখে দাঁড়িয়েছিলেন।

সবচেয়ে বড় কথা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন তিনি সত্যের হয়ে। তবে আমাদের দেশের (ভারত) মানুষ দাদাগিরি, গুন্ডামি, রোস্টিং এগুলো দেখতে বেশি পছন্দ করেন।’ সঙ্গে সঙ্গেই এ পোস্ট নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়। মূলত অভিনেত্রী এ পোস্টের মাধ্যমে আসলে সালমানের কথাই বলেছেন। উল্লেখ্য, ২০২০ সালে ‘বিগ বস ১৪’-তে অংশ নিয়েছিলেন কবিতা। অন্য প্রতিযোগীদের সঙ্গে একাধিকবার বিতর্ক ও হাতাহাতির কারণে তাকে শো ছেড়ে চলে যেতে বাধ্য করা হয়েছিল। এজন্য তিনি সালমানকে দায়ী করেছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০