admin
৫ ডিসেম্বর ২০২৪, ৮:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘পুষ্পা ২’ দেখার উপচে ভিড়ে পদপিষ্ট হয়ে নারীর মৃত্যু

আজ মুক্তি পেয়েছে আল্লু অর্জুনের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্পা ২’। সিনেমাটির মুক্তি ঘিরে ভারতজুড়ে উন্মাদনা তুঙ্গে। প্রেক্ষাগৃহে উৎসব উৎসব পরিবেশ। হাজার হাজার মানুষের ঢল।

তাতে উৎসবের পরিবেশ মুহুর্তেই বিষাদে পরিণত হল হায়দরাবাদে। ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হল এক নারীর। গুরুতর জখম তার ৯ বছরের ছেলে। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে এসেছিলেন অভিনেতা আল্লু অর্জুন। তাকে দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমায়। পুলিশ ও নিরাপত্তারক্ষীরা ভিড় নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও, ভিড় এতটাই বেড়ে যায় যে সিনেমা হলের মেইন গেটও ভেঙে পড়ে। বাধ্য হয়ে পুলিশ লাঠিচার্জ করতে শুরু করে।

পিটিআই সূত্রের খবর, ভিড় সামলাতে কোনও ব্যবস্থা ছিল না হল কর্তৃপক্ষের পক্ষ থেকে। এমনকী নায়ক এবং সিনেমার অন্য কলাকুশলীদের আসা নিয়েও আগে থেকে কোনও তথ্য পুলিশের কাছে ছিল না। ওই সিনেমা হলের যা আয়তন তাতে অত দর্শককে জায়গা দেওয়াও সম্ভব ছিল না। প্রবল ভিড়ের চাপে কার্যত দিশেহারা পরিস্থিতি তৈরি হয় সেখানে। পরে ভিড় সামলাতে শক্তি প্রদর্শনও করতে হয় পুলিশকে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, বিশাল সংখ্যক জনতা একসঙ্গে সিনেমা হলে ঢুকতে যান। সেই ভিড়ের মাঝে পড়ে গিয়েছিলেন ওই মা ও ছেলে। ভিড়ের মাঝে ধাক্কা খেয়ে দমবন্ধ হয়ে অজ্ঞান হয়ে যান তারা। পুলিশকর্মীরা ওই দুজনকে সিপিআর দিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে ওই নারীকে মৃত বলে ঘোষণা করা হয়। তার ছেলে গুরুতর ভাবে জখম হয়েছে, এখন ওই হাসপাতালেই চিকিৎসাধীন। গোটা ঘটনায় গাফিলতির মামলা দায়ের হয়েছে।

২০২১ সালের ব্লকবাস্টার সিনেমা পুষ্পার দ্বিতীয় কিস্তি ‘পুষ্পা ২’। আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দেশজুড়ে ১০ হাজার স্ক্রিনে মুক্তি পাচ্ছে এই সিনেমা। প্রধান চরিত্রে রয়েছেন আল্লু অর্জুন, রাশ্মিকা মান্দানা ও ফাহাদ ফাসিল। সুকুমার পরিচালিত সিনেমাটি ঘিরে ভারতজুড়ে ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, পূর্বের সব রেকর্ড ভেঙে একাকার করে দেবে ‘পুষ্পা ২’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, মাসে ২,৫০০ টাকা ভাতা

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান

পাবনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কৃষিবিদ তুহিনের পক্ষে গণজোয়ার

নারী নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নেয়ার আহ্বান জায়মা রহমানের

আজ ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা

মামলাবাজ ও চাঁদাবাজ সেলিমের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ

সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে : তারেক রহমান

৯ ফেব্রুয়ারি ধুপখোলা মাঠে বিএনপির সমাবেশ, অংশ নেবেন তারেক রহমান

কর্মসংস্থান সৃষ্টিসহ বিএনপির ইশতেহারে প্রাধান্য পেলো যে ৯ প্রতিশ্রুতি

১০

এক্স আইডি হ্যাকের পর যারা মিথ্যাচার করছে তাদের ক্ষমা করে দিলাম : জামায়াত আমির

১১

বিএনপির ইশতেহারে ৫১ দফা এবং ৯ প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার

১২

ক্ষমতায় গেলে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি : তারেক রহমান

১৩

কড়াইল বস্তি বাসিন্দাদের ফ্ল্যাট করে দেয়ার আশ্বাস তারেক রহমানের

১৪

সোশ্যাল মিডিয়ায় নানা অপপ্রচার ছড়িয়ে ১২টা বাজিয়ে দিচ্ছে : সিইসি

১৫

এমন জাদুঘরের প্রয়োজন ভবিষ্যতে যেন আর না হয় : প্রধান উপদেষ্টা

১৬

প্রতিটি অন্যায়ের বিচারের জন্য প্রয়োজন গণতান্ত্রিক সরকার : তারেক রহমান

১৭

আওয়ামী লীগের মতোই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ

১৮

বিএনপির পরিকল্পনা জনগণের কাছে পৌঁছাতে নেতাকর্মীদের আহ্বান তারেক রহমানের

১৯

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে সিঙ্গাপুর নেয়া হচ্ছে সোমবার

২০