admin
৬ ডিসেম্বর ২০২৪, ১:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চীনে কে হচ্ছেন ট্রাম্প প্রশাসনের রাষ্ট্রদূত?

চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক বরাবরই বৈরিতার ওপর দাঁড়িয়ে। ডোনাল্ড ট্রাম্প মার্কিন সমনদে বসলে সেই উত্তেজনা আরও বাড়তে পারে। এই আলোচনার মাঝেই চীনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে সাবেক সিনেটর ডেভিড পারডুকে বেছে নিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ট্রাম্প। দায়িত্ব নেওয়ার আগে তিনি তার প্রশাসন সাজানোর কাজ প্রায় সেরেই ফেলেছেন।

সাবেক রাজনীতিক ডেভিডের চীনসহ এশিয়া অঞ্চলে ব্যবসার অভিজ্ঞতা আছে। সিঙ্গাপুর ও হংকংয়ে থেকেছেন তিনি। এই প্রেক্ষাপটে ডেভিডকে চীনে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করলেন ট্রাম্প।

ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ নামের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, ‘এই অঞ্চলে শান্তি বজায় রাখার জন্য আমার কৌশল বাস্তবায়নে এবং চীনের নেতাদের সঙ্গে একটি ফলপ্রসূ কাজের সম্পর্ক স্থাপনে তিনি (ডেভিড) সহায়ক হবেন।’

২০২৪ সালের নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারকালে ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন, তিনি নির্বাচিত হলে চীনা পণ্যের ওপর ৬০ শতাংশের বেশি শুল্ক আরোপ করবেন।

এ ছাড়াও ট্রাম্প ঘোষণা দিয়েছেন, বেইজিং যদি উচ্চ আসক্তির মাদকদ্রব্য ফেন্টানাইলের পাচার বন্ধে আরও পদক্ষেপ না নেয়, তাহলে তিনি চীনা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করবেন।

ট্রাম্প তাঁর প্রথম মেয়াদে আইওয়ার সাবেক গভর্নর টেরি ব্রানস্ট্যাডকে চীনে মার্কিন রাষ্ট্রদূত করেছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০