অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ২০০৭ সালে বানিয়েছিলেন ধারাবাহিক নাটক ‘৪২০’। সেসময় তিনি ‘৪২০’ ধারাবাহিকটিতে বাংলাদেশের রাজনীতিবিদদের উত্থান-পতনের স্বরূপ প্রকাশের চেষ্টা করেছিলেন।
এক যুগের বেশি সময় পর ফারুকী এবার ফিরছেন ‘৪২০’ এর ডাবল আপ ‘৮৪০’ নিয়ে। এর ট্যাগলাইনে লেখা হয়েছে, ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড।
তবে এবার কেবল টিভির পর্দাতেই না, ৮৪০ দেখা যাবে সিনেমা হলে ও ওটিটিতে। শুক্রবার (৭ ডিসেম্বর) ট্রেলার রিলিজ করে এমনটা জানালেন নির্মাতা।
ট্রেলারটি পোস্ট করে ফারুকী লিখেছেন, ‘গত শীতে আমরা যখন এটার শ্যুট করছিলাম, তখনও জানি না আদৌ এটা দেখানো যাবে কিনা। আর আজকে ট্রেলারটি আপনাদের সাথে শেয়ার করছি। ইমোশনে কাবু হওয়ার কারণে একটা ভালো ক্যাপশনও লিখতে পারলাম না। প্লিজ ওয়াচ দ্য ট্রেলার।’
‘আচ্ছা মিলন? আমি এত ভালো উন্নয়ন করছি, তবুও একটা লোক আমাকে ভালোবাসলো না, কেন মিলন?’- ফোনকলে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে এই হতাশার সংলাপটি বলছিলেন এক রাজনৈতিক নেতা। ফোনের অপর প্রান্ত থেকে ভেসে আসে, ‘স্যার পাব্লিকরা চায় ডেমোক্রেসি, ওদের রুচি খারাপ স্যার’।
বাংলাদেশের রাজনীতিবিদদের নিয়ে গল্পে নির্মিত সিরিজ ‘৮৪০’ এর ট্রেলারে এমন একটি দৃশ্য দেখা গেছে। যা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে স্যোশার মিডিয়ায়।
‘৮৪০’ সিনেমায় অভিনয় করেছেন মারজুক রাসেল, জাকিয়া বারী মম, বিজরী বরকতউল্লাহ, শাহরিয়ার নাজিম জয়, নাদের চৌধুরী, তানজিম সাইয়ারা তটিনী, আশুতোষ সুজন প্রমুখ।
ট্রেলার রিলিজ হলেও এটি কবে এবং কোথায় দেখা যাবে তা জানানো হয়নি। আজ সিনেমার পোষ্টার রিলিজ দেওয়ার কথা। এরপর জানানো হবে মুক্তির তারিখ।
মন্তব্য করুন