admin
৮ ডিসেম্বর ২০২৪, ১:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দামেস্কে ১৩ ঘণ্টার কারফিউ জারি করল বিদ্রোহীরা

সিরিয়ার বিদ্রোহীরা রাজধানী দামেস্কে ১৩ ঘণ্টার কারফিউ ঘোষণা করেছে। রবিবার স্থানীয় সময় বিকাল ৪টা থেকে পরের দিন ভোর ৫টা পর্যন্ত কারফিউ চলবে বলে টেলিগ্রামে সামরিক পরিচালনা কমান্ডের এক বিবৃতিতে জানানো হয়েছে।

লাইভ ভিডিওতে দেখা গেছে, দামেস্কে বিদ্রোহীদের ব্যাপক উপস্থিতি এবং উদযাপনী গুলির শব্দ। তবে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে, যেন তারা জনবহুল স্থানে গুলি চালিয়ে সাধারণ মানুষকে ভীত না করেন।

বিদ্রোহীরা দামেস্কে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রেসিডেন্সিয়াল প্রাসাদসহ বেশ কিছু বাসভবনে ঢুকে পড়েছে। রয়টার্সের এক ভিডিওতে দেখা যায়, আসাদের আল-রাওদা প্রাসাদে শিশু এবং সশস্ত্র ব্যক্তিরা প্রবেশ করেছে। তাদেরকে আসবাবপত্র নিয়ে বেরিয়ে আসার দৃশ্য দেখা গেছে। এক ব্যক্তিকে বন্দুক হাতে প্রাসাদের ভেতরে দেখা গেছে।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত আরেক ভিডিওতে একটি আলোকোজ্জ্বল বাসভবনের করিডোরে পুরুষ ও নারীদের আনন্দে মেতে উঠতে দেখা গেছে। এক ব্যক্তি বলেন, ‘এগুলো জনগণের সম্পদ।’ যদিও ভিডিওটির সঠিক অবস্থান নিশ্চিত করা যায়নি।

সিরিয়ার বিদ্রোহী কমান্ডার আবু মোহাম্মদ আল-গোলানি এক বিবৃতিতে জানিয়েছেন, পেছনে ফেরার আর কোনো সুযোগ নেই। আমরা ২০১১ সালের আরব বসন্তের সময় যে পথ শুরু করেছিলাম, তা অব্যাহত রাখব। ভবিষ্যৎ আমাদের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, মাসে ২,৫০০ টাকা ভাতা

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান

পাবনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কৃষিবিদ তুহিনের পক্ষে গণজোয়ার

নারী নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নেয়ার আহ্বান জায়মা রহমানের

আজ ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা

মামলাবাজ ও চাঁদাবাজ সেলিমের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ

সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে : তারেক রহমান

৯ ফেব্রুয়ারি ধুপখোলা মাঠে বিএনপির সমাবেশ, অংশ নেবেন তারেক রহমান

কর্মসংস্থান সৃষ্টিসহ বিএনপির ইশতেহারে প্রাধান্য পেলো যে ৯ প্রতিশ্রুতি

১০

এক্স আইডি হ্যাকের পর যারা মিথ্যাচার করছে তাদের ক্ষমা করে দিলাম : জামায়াত আমির

১১

বিএনপির ইশতেহারে ৫১ দফা এবং ৯ প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার

১২

ক্ষমতায় গেলে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি : তারেক রহমান

১৩

কড়াইল বস্তি বাসিন্দাদের ফ্ল্যাট করে দেয়ার আশ্বাস তারেক রহমানের

১৪

সোশ্যাল মিডিয়ায় নানা অপপ্রচার ছড়িয়ে ১২টা বাজিয়ে দিচ্ছে : সিইসি

১৫

এমন জাদুঘরের প্রয়োজন ভবিষ্যতে যেন আর না হয় : প্রধান উপদেষ্টা

১৬

প্রতিটি অন্যায়ের বিচারের জন্য প্রয়োজন গণতান্ত্রিক সরকার : তারেক রহমান

১৭

আওয়ামী লীগের মতোই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ

১৮

বিএনপির পরিকল্পনা জনগণের কাছে পৌঁছাতে নেতাকর্মীদের আহ্বান তারেক রহমানের

১৯

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে সিঙ্গাপুর নেয়া হচ্ছে সোমবার

২০