admin
৮ ডিসেম্বর ২০২৪, ২:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পরীমনি–বুবলীর দ্বন্দ্ব, ৯ মাস পর মুখ খুললেন নায়িকা

গ্ল্যামার গার্ল পরীমনি। নিজের রুপের গুণে ভক্তদের মাত করে রেখেছেন তিনি। এছাড়া নিজের ঝুলিতে তুলে নিয়েছেন অসংখ্য ব্যবসা সফল ছবি। বর্তমানে মানসম্মত ছবি বেছে বেছে কাজ করছেন এই নায়িকা। ২০১৫ সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় এই পরীমনির। এরপর গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ ছবিতে অভিনয় করে বেশ প্রশংসা পান এই চিত্রনায়িকা।

রূপে, গুণে ও অভিনয়ে কম সময়েই জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। শুধু তাই নয়, বড় পর্দায় যখন পরীর অভিষেক হয় তখন থেকেই নানা কারণে খবরের শিরোনামে ছিলেন।

সরব আছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিয়মিত ছবি, স্ট্যাটাস আপলোড করে নিজের উপস্থিতি ভক্তদের কাছে জানান দিয়ে থাকেন এই লাস্যময়ী অভিনেত্রী। তার ছবি, ভিডিও দেয়া মাত্রই হুমড়ি খেয়ে পড়ে লাখ লাখ ফ্যান ফলোয়ার।

জনপ্রিয় এই নায়িকা চলতি বছরের মার্চে ভার্চ্যুয়াল যুদ্ধে মুখোমুখি হন অভিনেত্রী শবনম বুবলী সঙ্গে।। দুই অভিনেত্রীর মধ্যে ঝামেলার সূত্রপাত ছেলের জন্মদিনে বুবলীর ফেসবুকে আপলোড করা একটি ভিডিওকে ঘিরে। পরীমনির দাবি ছিল, তার দেখাদেখি একই রকম ভিডিও বানিয়েছেন নায়িকা ববুলী।

সামাজিক মাধ্যমে বুবলীর পোস্ট করা ভিডিও দেখে পরীমনি লিখেছিলেন, ‘আপা গো আপা! পুরাটাই কপি মারলেন! কথা, মিউজিক লাইন, ভয়েস টোন ডেলিভারি থেকে সব! কিন্তু আবেগ তো কপি করা যায় না আপা!’ ছেলে পদ্মর জন্মদিনে আবেগঘন ভিডিও বার্তা দিয়েছিলেন নায়িকা। পরী হয়তো ভেবেছিলেন, সেই বার্তাই কপি করেছেন বুবলী।

এরপরই পাল্টা পোস্ট দিয়ে বুবলী লিখেছেন, ‘পাশের দেশগুলো টালিউড বা বলিউড ইন্ডাস্ট্রিতে লাস্ট কয়েক বছর মিল থাকছে অধিকাংশ বিয়েতে, যেখানে বিয়ের ড্রেসের কালার, অ্যারেঞ্জমেন্ট, বর-কনের আসা থেকে শুরু করে অনেক প্রেজেন্টেশনেই মিল থাকছে।’

অবশেষে ঘটনার প্রায় নয় মাস পর এ প্রসঙ্গ নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে কথা বললেন পরীমনি।

পরীমনি ও বুবলীর দ্বন্দ্ব ফেসবুকে সীমাবদ্ধ ছিল। দুজনে এ নিয়ে সামনাসামনি কোনো কথা বলেননি। তবে একটা সময়ে বুবলীর বড় বোন একসময়ের গায়িকা নাজনীন মিমি ইঙ্গিতপূর্ণ কথা বলেন পরীমনিকে ঘিরে। তারপর পরীমনিও তেলে–বেগুনে জ্বলে ওঠেন, ফেসবুকে আরও কথা বলেন।
ঐ সাক্ষাৎকারে নয় মাস আগের সেই প্রসঙ্গ ওঠতেই পরীমনি বলেন, ‘আপনি (শবনম বুবলী) আমাকে ডাকবেন, আসো তো পরী, কী হয়েছে। চলো বসি, কী হয়েছে দেখি। তা না করে আপনার ভাইবোন চৌদ্দগুষ্টি নিয়ে আমার গলা চেপে ধরবেন!’

পরীমনি বললেন, ‘বুবলীর বোনকে তো আমি চিনতামই না। উনার বোন যখন একটা বাজে স্ট্যাটাস দিচ্ছে, এসব যখন আবার আমার লোকজন আমাকে দেখাচ্ছে, তখন তো বিষয়টা দুঃখজনক। যার সাথে আমার কথা হচ্ছে, তারই আমাকে বলা উচিত। আমার সবকিছু আমাকেই জবাব দিতে হয়েছে। আমার তো আর কেউ নাই। থাকলেও অবশ্য আমিই কথা বলতাম। কারণ, সমস্যাটা যেহেতু আমার। এখানে পরিবারকে টানার কোনো অর্থ তো হয় না। আমার কাছে যেটা আছে, সেটা হচ্ছে সত্যি। এই সত্যিটাই আমার শক্তি।’

বুবলীর সঙ্গে পরীমনির সম্পর্কের তিক্ততা যখন সামনে আসে, তখন অনেকে ভেবেছিলেন অপু বিশ্বাস ইন্ধন জোগাচ্ছেন।

এ প্রসঙ্গে নায়িকা পরীমনি বললেন, ‘অপুদির (অপু বিশ্বাস) সঙ্গে তো আমার এত খাতির নাই। আড্ডাবাজির সম্পর্কও না। অপুদি কী রান্না করছ, খেতে আসতেছি, এই ধরনের সম্পর্ক তো মোটেও না। তবে অপুদিকে আমি পছন্দ করি, ভালোবাসি এটা সত্য। কিন্তু উনি আমাকে কতটা পছন্দ করেন, এটা আমি বুঝতে পারি না মাঝেমধ্যে (হাসি)।’

কেউ কেউ আবার তখন এমনটা ভেবেছিলেন, পরীমনি ও বুবলী কিছু একটা পোস্ট করলে তা একে অপরকে ইঙ্গিত করেই করেছেন। এমন প্রসঙ্গও খোলাসা করলেন পরীমনি। বললেন, ‘আমি দেখতামই না তিনি কী করেছেন। আমার শুভাকাঙ্ক্ষীদের কেউ যখন বলত, এমনটা হয়েছে, পাঠালে তখন দেখা হতো, এই যা। এর বাইরে আর কিছু না।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০