admin
৮ ডিসেম্বর ২০২৪, ১:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্যাপক লুটপাট বাশার আল আসাদের বাসভবনে

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ ছেড়ে পালিয়ে গেছেন। বিদ্রোহী যোদ্ধাদের রাজধানী দামেস্ক দখলের মুখে রবিবার সকালে ব্যক্তিগত উড়োজাহাজে দেশ ছাড়েন তিনি।

বিবিসির খবরে বলা হয়েছে, দামেস্কে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাসভবনে লুটপাটের ঘটনা ঘটেছে। বাসভবনটি প্রায় সম্পূর্ণ খালি করে ফেলা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। শত শত মানুষ এলাকাটিতে ভিড় করেছেন। একসময় এটা সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ ছিল।

ম্যালকি এলাকায় আসাদের বাসভবন এবং একটি প্রেসিডেন্সিয়াল প্রাসাদ অবস্থিত। সেখানকার বাসিন্দারা রাস্তায় নেমে তাদের এলাকাকে সুরক্ষিত করার চেষ্টা করছেন। স্থানীয়দের মতে, লুটপাটকারীরা শহরতলীর লোক, সশস্ত্র বিদ্রোহীরা নয়। তারা অভিযোগ করেন, লুটপাটকারীরা সংস্কৃতি মন্ত্রণালয়ের ভবনে প্রবেশ করে সেখান থেকে জিনিসপত্র চুরি করেছে।

এই লুটপাটের ঘটনাগুলো দামেস্কে শৃঙ্খলার অভাব এবং বিশৃঙ্খলার স্পষ্ট চিত্র তুলে ধরেছে। স্থানীয়রা আশঙ্কা করছেন যে, এই পরিস্থিতি চোর এবং অপরাধীদের জন্য আরও সুযোগ তৈরি করবে।

আসাদের বাসভবনে লুটপাটের ঘটনা ঘটেছে, বিবিসি এই তথ্য নিশ্চিত করেছে। একজন প্রত্যক্ষদর্শী লুটপাটের দৃশ্য দেখিয়ে দুঃখ প্রকাশ করে বলেন, ‘এটা খুবই খারাপ। আমি দুঃখিত।’

এদিকে সিরিয়ার বিদ্রোহীরা রাজধানী দামেস্কে ১৩ ঘণ্টার কারফিউ ঘোষণা করেছে। রবিবার স্থানীয় সময় বিকাল ৪টা থেকে পরের দিন ভোর ৫টা পর্যন্ত কারফিউ চলবে বলে টেলিগ্রামে সামরিক পরিচালনা কমান্ডের এক বিবৃতিতে জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০