admin
৮ ডিসেম্বর ২০২৪, ২:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেহজাবীনের ‘প্রিয় মালতী’

বিভিন্ন আন্তজার্তিক চলচ্চিত্র উৎসব ঘুরে এসে এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সিনেমা ‘প্রিয় মালতী’।

সিনেমার প্রযোজনা সংস্থা চরকি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শিগগিরই ‘প্রিয় মালতী’র মুক্তির তারিখ ঘোষণা করা হবে।

১৫ বছরের ক্যারিয়ারে দেশের প্রেক্ষাগৃহে প্রথমবার নিজের সিনেমা মুক্তির খবরে স্মৃতি কাতর হয়ে পড়েন মেহজাবীন। শঙ্খ দাশগুপ্তের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় সিনেমায় মেহজাবীন অভিনয় করেছেন নাম ভূমিকায়।

ওটিটি প্লাটফর্ম চরকির সঙ্গে ফ্রেম পার সেকেন্ড যৌথভাবে প্রযোজনা করেছে ‘প্রিয় মালতী’। ‘প্রিয় মালতী’ মেহজাবীন অভিনীত দ্বিতীয় সিনেমা। এর আগে ‘সাবা’ সিনেমায় অভিনয় করেছেন মেহজাবীন।

এরই মধ্যে সিনেমাটি কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াতে দেখানো হয়েছে। মেহজাবীন বলেন, ‘সিনেমাটি আন্তর্জাতিক দর্শকদের প্রশংসা পেয়েছে, কিন্তু আমি অপেক্ষা করছি দেশের দর্শকদের সিনেমাটি দেখানোর জন্য। তাদের প্রতিক্রিয়া আমার কাছে অমূল্য।’

এ সিনেমায় অভিনেত্রীকে দেখা যাবে নিম্ন- মধ্যবিত্ত ঘরের একজন লড়াকু নারী চরিত্রে। নেটদুনিয়ায় আগেই মুক্তি পায় এ সিনেমার টিজার। যেখানে অনেক রহস্য খুঁজে পাবেন দর্শক, মনে উঁকি দেবে নানা প্রশ্ন।

প্রসঙ্গত, ‘প্রিয় মালতী’সিনেমা একসঙ্গে প্রেক্ষাগৃহ ও ওটিটি প্লাটফর্মে মুক্তি পাচ্ছে। এ সিনেমায় মেহজাবীনের সঙ্গে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজুর মতো তারকারা। আশা করা হচ্ছে, চলতি মাসেই বড়পর্দায় মুক্তি পেতে পারে ‘প্রিয় মালতী’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ এপ্রিল থেকে কৃষক কার্ড চালু করা হবে : প্রধানমন্ত্রী

ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক ভাতার চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী

১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, মাসে ২,৫০০ টাকা ভাতা

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান

পাবনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কৃষিবিদ তুহিনের পক্ষে গণজোয়ার

নারী নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নেয়ার আহ্বান জায়মা রহমানের

আজ ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা

মামলাবাজ ও চাঁদাবাজ সেলিমের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ

সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে : তারেক রহমান

১০

৯ ফেব্রুয়ারি ধুপখোলা মাঠে বিএনপির সমাবেশ, অংশ নেবেন তারেক রহমান

১১

কর্মসংস্থান সৃষ্টিসহ বিএনপির ইশতেহারে প্রাধান্য পেলো যে ৯ প্রতিশ্রুতি

১২

এক্স আইডি হ্যাকের পর যারা মিথ্যাচার করছে তাদের ক্ষমা করে দিলাম : জামায়াত আমির

১৩

বিএনপির ইশতেহারে ৫১ দফা এবং ৯ প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার

১৪

ক্ষমতায় গেলে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি : তারেক রহমান

১৫

কড়াইল বস্তি বাসিন্দাদের ফ্ল্যাট করে দেয়ার আশ্বাস তারেক রহমানের

১৬

সোশ্যাল মিডিয়ায় নানা অপপ্রচার ছড়িয়ে ১২টা বাজিয়ে দিচ্ছে : সিইসি

১৭

এমন জাদুঘরের প্রয়োজন ভবিষ্যতে যেন আর না হয় : প্রধান উপদেষ্টা

১৮

প্রতিটি অন্যায়ের বিচারের জন্য প্রয়োজন গণতান্ত্রিক সরকার : তারেক রহমান

১৯

আওয়ামী লীগের মতোই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ

২০