admin
১০ ডিসেম্বর ২০২৪, ১২:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সৌদিতে চলচ্চিত্র উৎসবে শ্রদ্ধা: আমি চাই অনেক কিছু করতে

বলিউড তারকা শ্রদ্ধা কাপুর সম্প্রতি হরর-কমেডি ‌‘স্ত্রী ২’ দিয়ে ভারতীয় বক্স অফিসে ঝড় তুলেছেন। ছবিটি অমর কৌশিকের পরিচালনায় নির্মিত। এতে রাজকুমার রাওয়ের বিপরীতে অভিনয় করেছেন শ্রদ্ধা। এটি বক্স অফিসে রেকর্ড গড়েছে এবং শাহরুখ খান অভিনীত জওয়ানকে পেছনে ফেলে সর্বকালের সবচেয়ে বেশি আয় করা হিন্দি চলচ্চিত্রে পরিণত হয়েছে।

অনেক রেকর্ড ভেঙে নতুন করে তৈরি করেছেন ইতিহাস। সেই ছবির সাফল্যের পর এখন নিজের ক্যারিয়ার নিয়ে আরও বেশি সচেতন হয়েছেন শ্রদ্ধা কাপুর। পথ চলতে চান সাবধানে।

সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হচ্ছে রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল। সেখানে সোমবার (৯ ডিসেম্বর) এক খোলামেলা আলোচনায় শ্রদ্ধা ক্যারিয়ার নিয়ে নিজের ভাবনার কথা বলেন।

তার ভাষ্য, ‘আমি চাই অনেক কিছু করতে। বিভিন্ন ধরনের চলচ্চিত্রে অভিনয় করতে। বৈচিত্রময় চরিত্রে কাজ করতে। ‘স্ত্রী ২’ সিনেমাটি আমাকে অনেক সাহস যুগিয়েছে। ভবিষ্যতে তাই যেসব চরিত্রে কাজ করব, সেগুলো নিয়ে আমি অনেক বেশি সচেতন থাকব। কারণ আমার কাজগুলো নিয়ে দর্শকের প্রত্যাশা ক্রমেই বাড়ছে। আমার উচিত তার প্রতি সম্মান দেখানো।’

শ্রদ্ধা আরও বলেন, ‘আমি মনে করি সেরা কাজটা এখনো বাকি আছে আমার। আমি এমন কিছু করতে রাজি নই বা একটার পর একটা কাজ করতে চাই না যা আমার অন্তরকে প্রশান্তি দেবে না। শুধু বিনোদনই শিল্পের অংশ নয়। অনেককিছু নিয়েই আসলে শিল্পের বিনোদনকে ছড়াতে হয়। তাই আমি এমন চলচ্চিত্রের অংশ হতে চাই যা আমার জন্য বিশেষ। অভিনেত্রী হিসেবে এখন আমার লক্ষ্য এটাই।’

জেদ্দায় কথা বলতে গিয়ে শ্রদ্ধা তরুণ অভিনেতা ও পরিচালকদের উদ্দেশ্যে বলেন, ‘কেবল গ্ল্যামারের জন্য কাজ করবেন না। যদি অভিনেতা হতে চান কিংবা নির্মাতা- তবে মনে রাখুন কোনো কাজে গ্ল্যামারের শক্তি মাত্র ১০ শতাংশ। বাকি ৯০ শতাংশই হলো কঠোর পরিশ্রম।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ এপ্রিল থেকে কৃষক কার্ড চালু করা হবে : প্রধানমন্ত্রী

ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক ভাতার চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী

১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, মাসে ২,৫০০ টাকা ভাতা

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান

পাবনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কৃষিবিদ তুহিনের পক্ষে গণজোয়ার

নারী নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নেয়ার আহ্বান জায়মা রহমানের

আজ ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা

মামলাবাজ ও চাঁদাবাজ সেলিমের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ

সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে : তারেক রহমান

১০

৯ ফেব্রুয়ারি ধুপখোলা মাঠে বিএনপির সমাবেশ, অংশ নেবেন তারেক রহমান

১১

কর্মসংস্থান সৃষ্টিসহ বিএনপির ইশতেহারে প্রাধান্য পেলো যে ৯ প্রতিশ্রুতি

১২

এক্স আইডি হ্যাকের পর যারা মিথ্যাচার করছে তাদের ক্ষমা করে দিলাম : জামায়াত আমির

১৩

বিএনপির ইশতেহারে ৫১ দফা এবং ৯ প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার

১৪

ক্ষমতায় গেলে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি : তারেক রহমান

১৫

কড়াইল বস্তি বাসিন্দাদের ফ্ল্যাট করে দেয়ার আশ্বাস তারেক রহমানের

১৬

সোশ্যাল মিডিয়ায় নানা অপপ্রচার ছড়িয়ে ১২টা বাজিয়ে দিচ্ছে : সিইসি

১৭

এমন জাদুঘরের প্রয়োজন ভবিষ্যতে যেন আর না হয় : প্রধান উপদেষ্টা

১৮

প্রতিটি অন্যায়ের বিচারের জন্য প্রয়োজন গণতান্ত্রিক সরকার : তারেক রহমান

১৯

আওয়ামী লীগের মতোই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ

২০