admin
১৫ ডিসেম্বর ২০২৪, ৩:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্বৈরাচার আসাদের পতনের পর দামেস্ক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ উৎসব

স্বৈরাচার বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ার শিক্ষা প্রতিষ্ঠান খুলতে শুরু করেছে আজ। আল জাজিরার খবরে বলা হয়েছে, রাজধানীর দামেস্ক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর পরিবেশ বিরাজ করছে। অন্তর্বর্তী সরকার স্কুল ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠান পুনরায় চালু করার ঘোষণা দেওয়ার পর উৎসবমুখর পরিবেশে হাজারো শিক্ষার্থী ক্যাম্পাসে জড়ো হয়েছে।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ওমর নুরেদ্দিন বলেন, আমরা দেখছি ক্যাম্পাসে সব শ্রেণি-পেশার শিক্ষার্থীর ভিড়। ৫০ বছরের স্বৈরশাসনের অবসানের পর আজ যেন আলো দেখতে পাচ্ছি। আমরা পুরো ক্যাম্পাসজুড়ে আনন্দ করছি।

তিনি আরও বলেন, আমরা সবাই স্বপ্ন দেখতাম এই শাসন থেকে মুক্তির। কিন্তু কখনো কল্পনাও করিনি যে, এটা মাত্র কয়েক দিনের মধ্যে সম্ভব হবে। আগে আমি সবসময় ভাবতাম, সুযোগ পেলেই দেশ ছেড়ে চলে যাব। কিন্তু এখন পুরোপুরি উল্টো অনুভূতি কাজ করছে। মনে হচ্ছে, নিজ দেশে থেকেই দেশের পুনর্গঠনে কাজ করব।

অন্য এক শিক্ষার্থী ফাতিমা সুলেইমান বলেন, আমি আবার বিশ্ববিদ্যালয়ে ফিরে আসার সুযোগকে স্বাগত জানাই। আমি এখন আমার পড়াশোনায় মনোযোগ দিতে পারব, যেখানে কোনো প্রভাব-প্রতিপত্তি বা স্বজনপ্রীতি থাকবে না। আমি এখন নিজের মতামত প্রকাশ করতে পারব।

তিনি আরও যোগ করেন, অনেক প্রবাসী সিরীয় নাগরিক দ্রুত দেশে ফেরার চেষ্টা করছেন। সিরিয়া আবার ঘুরে দাঁড়াচ্ছে। দেশের ভবিষ্যৎ নিয়ে সবার মনে কিছু উদ্বেগ রয়েছে, তবে আমরা সেরাটার প্রত্যাশা করছি।

স্বৈরশাসনের দীর্ঘকালীন অন্ধকার শেষে দামেস্ক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এখন নতুন সম্ভাবনা আর উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্নে জ্বলজ্বল করছে। শিক্ষার্থীরা একত্রিত হয়ে নতুন অধ্যায় শুরু করার জন্য উদগ্রীব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০