admin
২২ ডিসেম্বর ২০২৪, ১১:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে ৬ ডাকাত গ্রেপ্তার

টাঙ্গাইলের কালিহাতীতে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে একটি পিকআপসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার চর বনবাড়িয়া গ্রামের গহের আলীর ছেলে শামীম শেখ,  টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বেলতৈল গ্রামের আমছের আলীর ছেলে আব্দুল লতিফ, একই উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামের একাব্বর মিয়ার ছেলে রাসেল মিয়া, ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের উত্তর চরবাহারী গ্রামের রহিম উদ্দিনের ছেলে রবিউল ইসলাম রবি, নিকরাইলের সিরাজকান্দি গ্রামের সোরহাব আলীর ছেলে খাদেম আলী, কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ীর আব্দুল লতিফের ছেলে আব্দুল্লাহ হিল কাফি।

বিষয়টি কালিহাতী থানায় রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) আব্দুল্লাহ আল ইমরান নিশ্চিত করেছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ডাকাতির প্রস্তুতিকালে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ   আবুল কালাম ভুঁইয়ার নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে যমুনা সেতু ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড একটি অভিযান পরিচালনা করেন। এ সময় একটি পিকআপসহ ৬ ডাকাতকে গ্রেপ্তার করেন। সাথে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় বিভিন্ন ধরনের অস্ত্র চাপাতি, হাতুড়ি, লাঠি ও ছুরি উদ্ধার করা হয়।

এএসপি আব্দুল্লাহ আল ইমরান আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল। পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০