admin
২২ ডিসেম্বর ২০২৪, ১১:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শাহরুখের হাতে থাপ্পড় খাওয়া নিয়ে মুখ খুললেন হানি সিং

মার্কিন যুক্তরাষ্ট্রে একসঙ্গে শো করতে গিয়ে হোটেল রুমে ঢুকে সংগীতশিল্পী হানি সিংকে থাপ্পড় মেরেছেন শাহরুখ খান- এই শিরোনামে ভারতীয় কিছু সংবাদমাধ্যমে বছর কয়েক আগে খবর বেরিয়েছিল। ঘটনাটি সেসময় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন তুলেছিল। 

শুধু তাই নয়, সে সময় ভারতীয় সংবাদমাধ্যমগুলো এমন দাবিও করেছিল- হানি সিংকে শাহরুখ এত জোরে চড় মারেন, যে আহত হন গায়ক। তার কপাল ফেটে নাকি অঝোরে রক্তও বেরিয়েছিল।

যে কারণে সেদিন আর মঞ্চে পারফর্ম করতে পারেননি হানি। সেই সময় এই ঘটনা নিয়ে বি-টাউনে আলোচনা হয়েছিল প্রচুর। এবার সেই ঘটনার ৯ বছর পর, ঠিক কী ঘটেছিল সেদিন, তা নিয়ে মুখ খুললেন হানি সিং। প্রকাশ্যে আনলেন রটে যাওয়া ঘটনার সত্যতা।

টাইমস অব ইন্ডিয়া জানাচ্ছে, সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে হানি সিংয়ের জীবনের উপর তৈরি তথ্যচিত্র ‘ইয়ো ইয়ো হানি সিং’। আর সেই তথ্যচিত্রেই আসল গল্পটা ফাঁস করলেন হানি সিং।

গায়ক জানালেন, ‘শাহরুখ কখনই আমার গায়ে হাত তুলবেন না। উনি এমন মানুষই নন। আমাকে খুবই ভালোবাসেন কিং খান। আমাদের মধ্যে দাদা-ভাইয়ের সম্পর্ক। তাই শাহরুখ আমাকে মেরেছে, সেটা একেবারেই মিথ্যা।’

এরপর সেই ঘটনার বিস্তারিত তুলে ধরেন হানি। বলেন, ‘যখন আমাকে শিকাগো গিয়ে শো করতে বলা হয়েছিলো, আমি রাজি হইনি। আমার মনে হয়েছিলো, ওই শোতে গেলে আমি আর ফিরবো না। আমাকে মেরে ফেলা হবে। কিন্তু সবাই আমাকে জোর করছিলো। তারা বলছিলো আমার শো করতে যাওয়া উচিত। এরপর আমার ম্যানেজার এসে বারবার তাড়া দিচ্ছিলো যে, কেন আমি রেডি হচ্ছি না। আমি যাচ্ছি না, এটা তাকে জানিয়ে দিলাম। এরপর ট্রিমার নিয়ে ওয়াশরুমে গেলাম। আমার মাথার সব চুল কামিয়ে ফেললাম। বাইরে এসে তাদের বললাম, ‘দেখো, আমি কীভাবে এখন শো করতে যাবো?’ আমার ম্যানেজার বললো, ‘মাথায় ক্যাপ পরে চলে যাও।’ হাতের কাছেই একটা কফির মগ ছিলো। মগটি নিয়ে আমার মাথায় আঘাত করলাম এবং মাথা ফেটে গেল!’

তথ্যচিত্রটিতে হানি সিংয়ের এই বক্তব্যকে সমর্থন করেছেন, তার বোনও। তিনি জানান, ‘এই ঘটনার পরই মাথায় রক্ত নিয়ে ফোন করে হানি। আমরা তো খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। এর নেপথ্যে শাহরুখের কোনও দোষ নেই।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০