admin
২৩ ডিসেম্বর ২০২৪, ১০:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যে সিনেমায় বিকিনি পরার জন্য আজও লজ্জিত সালমান খান

সালমান খান বলিউডের সবচেয়ে বড় সুপারস্টারদের একজন। ক্যারিয়ারে একের পর এক সুপারহিট সিনেমায় কাজ করেছেন তিনি। চরিত্রের প্রয়োজনে কখনো হয়েছেন রোম্যান্টিক, কখনো বিধ্বংসী। তবে সালমানকে একটি সিনেমায় দেখা গেছে বিকিনিতে। যে দৃশ্যে অভিনয় করে আজও লজ্জিত এই নায়ক।

সাল ১৯৯০, ‘বাঘি’ সিনেমায় অভিনয় করেন সালমান খান। যেই ছবির একটি দৃশ্য ছিল, কলেজ ক্যাম্পাসে বিকিনি পরে দৌঁড়াচ্ছেন অভিনেতা।

সালমান একটি সাক্ষাৎকারে জানান, এই দৃশ্যটি একটি ইংরেজি সিনেমা থেকে নকল করা হয়েছিল। অভিনেতার জন্য এই দৃশ্যটি করা বাধ্যতামূলক ছিল, কারণ সিনেমার গল্পে এই দৃশ্যের মাধ্যমে একটি বড় টুইস্ট আসতে চলেছে।

সালমান জানান, দৃশ্যেটি এমন ছিল, যেখানে তাকে বিকিনি পরে দৌড়াতে হবে। সেটে সিনেমার শুটিং দেখতে আসা লোকজনের ভিড়ও জমেছিল। শট শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি বিকিনিতে দৌড়াতে শুরু করেন।

কিন্তু তারপরই ঘটে বিপত্তি। সিনেমার শুটিংয়ে অংশগ্রহণকারী শিল্পীদের পাশাপাশি সেখানে দাঁড়িয়ে থাকা হাজার হাজার মানুষও অভিনেতার পেছনে দৌড়াতে শুরু করে। কোনোমতে সেখান থেকে নিজের সম্মান নিয়ে ফেরেন সালমান।

সেই ঘটনা তুলে ধরে সালমান খান একটি সাক্ষাৎকারে বলেন, ‘বাঘি’ সিনেমার বিকিনি পরার দৃশ্য এবং সেটে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনাটি তার জীবনের সবচেয়ে খারাপ মুহূর্ত ছিল। তিনি সেই সময় লজ্জায় অস্থির হয়ে পড়েছিলেন। সালমান আরও বলেন, সেই দৃশ্যের কারণে আজও তিনি লজ্জিতবোধ করেন।

সালমানের ক্যারিয়ারে ‘বাঘি’ ছিল তৃতীয় সিনেমা, যা হিট হয়েছিল। এই সিনেমাটি ২১ ডিসেম্বর ১৯৯০ সালে মুক্তি পায়। সিনেমায় সালমানের সাথে নগমা মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন এবং এটি ছিল তার প্রথম সিনেমা।

সিনেমার গানগুলো দারুণ হিট হয়েছিল। সেই বছরের সবচেয়ে বেশি আয় করা সিনেমাগুলির মধ্যে এটি ছিল সপ্তম। সিনেমাটি বক্স অফিসে ৫.৫ কোটি টাকা আয় করেছিল। ‘বাঘি’-র আগে সালমান ‘বিবি হো তো অ্যায়সি’ এবং ‘ম্যায়নে প্যায়ার কিয়া’-তে অভিনয় করেছিলেন এবং এই দুটি সিনেমাই হিট হয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০