শেরপুরের সদর উপজেলায় রিফাত পরিবহনের একটি বাস-সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো একজন।
রবিবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের ভাতশালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের জুড়াপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, কুড়িগ্রামের রৌমারি থেকে ছেড়ে আসা ঢাকাগামী রিফাত পরিবহন নামে একটি বাস উপজেলার ভাতশালা ইউনিয়নের জুড়াপাম্প এলাকায় যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে পাঁচ জন নিহত হন। নিহতদের মধ্যে তিন জন নারী ও দু’জন পুরুষ।
বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইদুল ইসলাম বলেন, ‘শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার ভাতশালা এলাকায় রিফাত পরিবহন নামের একটি বাসের সঙ্গে যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।’
তিনি আরও বলেন, ‘ঘটনাস্থলেই পাঁচ জন নিহত এবং দুজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থলে সদর থানা পুলিশ গিয়েছে।’
মন্তব্য করুন