admin
১৪ জুলাই ২০২৫, ৭:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে পুলিশি নির্যাতনের অভিযোগ বিএনপি নেত্রীর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে (১৪ জুলাই) সোমবার সকালে সংবাদ সম্মেলন করে মিথ্যা মামলা দায়ের ও পুলিশি নির্যাতনের অভিযোগ তুলেছেন ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহনাজ খাতুন।

তিনি অভিযোগ করেন, গত ২৮ জুন রাতে খালেআলমপুর ছায়তনতলা এলাকা থেকে বিনা অনুমতিতে তাকে গ্রেপ্তার করে ভোলাহাট থানার ওসি শহিদুল ইসলাম এবং জেলা সদরের সার্কেল অফিসার ইয়াসির আরাফাত শারীরিক ও মানসিক নির্যাতন চালান। তিনি আরও জানান, পথেই তাকে বেত্রাঘাত করা হয়, গলার স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয় এবং কুরুচিপূর্ণ ভাষায় গালাগালি করা হয়। পরে একটি নির্জন কক্ষে আটকে রেখে মধ্যযুগীয় পদ্ধতিতে নির্যাতন চালানো হয়।

শাহনাজ খাতুন আরও বলেন, চোখ বাঁধা ও হাতকড়া পড়ানো অবস্থায় তাকে দীর্ঘ ১৯ ঘণ্টা ‘আয়না ঘরে’ আটকে রেখে নির্যাতন করা হয়। পরে সদর হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসা না দিয়ে রিমান্ডে নেওয়ার চেষ্টা করা হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তার শরীরে নির্যাতনের চিহ্ন দেখলেও ওসি মতিউর রহমান বিষয়টি অস্বীকার করেন এবং উল্টো তাকে হুমকি দেন।

সংবাদ সম্মেলনে শাহনাজ বলেন, ‘আমি একজন নারী, আর আমার গায়ে পুরুষ পুলিশ কর্মকর্তা হাত তুলেছে—এটা শুধু আমার জন্য নয়, বরং দেশের সব নারীর জন্য অবমাননাকর।’

তিনি এ ঘটনার জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ও পুলিশ সুপারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে শাহনাজ খাতুনের পাশাপাশি তার বোন আফরোজা এবং ভুক্তভোগী তাজকেরা বেগমের মেয়ে কমেলা উপস্থিত ছিলেন।

এদিকে, শাহনাজের অভিযোগ অস্বীকার করে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিম বলেন, ‘ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে বিএনপি নেত্রী শাহনাজ সংবাদ সম্মেলন করেছেন।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০