admin
১৪ জুলাই ২০২৫, ৬:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিলামে মঙ্গল গ্রহের পাথর খণ্ড, দাম কত?

দেখতে লাল রঙের মঙ্গলগ্রহ নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে নানা গবেষণা। জীবন ধারণের উপযোগী করতে চলছে গবেষণাও। এবার বিজ্ঞানীদের সংগ্রহে এলো মঙ্গল গ্রহ থেকে আসা এক বিশাল পাথরখণ্ড।

আগামী বুধবার পৃথিবীতে পাওয়া মঙ্গলের সবচেয়ে বড় এই পাথর খণ্ড যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিলামে তুলছে খ্যাতনামা নিলাম প্রতিষ্ঠান সোথেবি’স। এই খণ্ডটির ওজন ২৫ কেজি (৫৪ পাউন্ড), আর এর সম্ভাব্য মূল্য ধরা হয়েছে ২০ লাখ থেকে ৪০ লাখ মার্কিন ডলার পর্যন্ত। যা বাংলাদেশি টাকায় ৪৮ কোটিরও বেশি।

সোথেবি’স জানিয়েছে, ‘NWA 16788’ নামের এই মহাজাগতিক পাথরটি মূলত এক বিশাল গ্রহাণু আঘাতে মঙ্গল থেকে ছিটকে এসে ১৪ কোটিরও বেশি মাইল পাড়ি দিয়ে সাহারা মরুভূমিতে পড়ে। ২০২৩ সালের নভেম্বরে নাইজারে এটি খুঁজে পান এক মহাকাশ পাথর সংগ্রাহক।

লাল, বাদামি ও ধূসর রঙের এই পাথরটি পৃথিবীতে পাওয়া দ্বিতীয় বৃহত্তম মঙ্গলীয় খণ্ডের চেয়ে ৭০% বড় এবং মঙ্গলের মোট উপাদানের প্রায় ৭% বর্তমানে পৃথিবীতে যা আছে, তার প্রতিনিধিত্ব করে। খণ্ডটির দৈর্ঘ্য ১৫ ইঞ্চি, প্রস্থ ১১ ইঞ্চি এবং উচ্চতা ৬ ইঞ্চি।

সোথেবি’স-এর সায়েন্স অ্যান্ড ন্যাচারাল হিস্টরি বিভাগের ভাইস চেয়ারম্যান ক্যাসান্দ্রা হ্যাটন বলেন, “এটি মঙ্গলের সবচেয়ে বড় খণ্ড, যা আমরা এখন পর্যন্ত পেয়েছি। এর আকার আগের রেকর্ডধারীর দ্বিগুণ।”

খুবই বিরল আবিষ্কার বিশ্বে এখন পর্যন্ত সরকারিভাবে স্বীকৃত প্রায় ৭৭ হাজারটি উল্কাপিণ্ড পাওয়া গেছে। এর মধ্যে মাত্র ৪০০টিই মঙ্গল থেকে আগত বলে শনাক্ত হয়েছে, যা এই খণ্ডকে আরও দুর্লভ করে তোলে।

বিশেষজ্ঞদের কাছে পাঠানো একটি ছোট অংশের রাসায়নিক গঠন পরীক্ষা করে নিশ্চিত করা হয়েছে যে এটি মঙ্গল গ্রহ থেকেই এসেছে। এটির গঠন মিলে গেছে ১৯৭৬ সালে ভাইকিং মহাকাশযানের মাধ্যমে সংগৃহীত মঙ্গলের নমুনার সঙ্গে।

সোথেবি’স জানিয়েছে, এটি এক ধরনের ‘অলিভিন-মাইক্রোগ্যাব্রিক শারগোটাইট’, যা ধীরে ধীরে ঠান্ডা হওয়া মঙ্গলীয় ম্যাগমা থেকে তৈরি হয়েছে। এতে পাইরোক্সিন ও অলিভিন জাতীয় খনিজ রয়েছে। এছাড়া পৃথিবীর বায়ুমণ্ডল অতিক্রম করার সময় আগুনে পুড়ে এর গায়ে কাঁচের মতো চকচকে স্তর তৈরি হয়েছে।

পূর্বে এই খণ্ডটি ইতালির স্পেস এজেন্সির প্রদর্শনীতে রাখা ছিল। তবে বর্তমান মালিকের পরিচয় প্রকাশ করেনি সোথেবি’স।

মহাজাগতিক খণ্ডটির পৃথিবীতে পড়ার সঠিক সময় জানা না গেলেও, পরীক্ষায় ধারণা করা হয়েছে— এটি সম্প্রতি কয়েক বছরের মধ্যেই পৃথিবীতে এসে পড়েছে।

এছাড়া একই নিলামে বিক্রির জন্য রয়েছে একটি কিশোর বয়সী সিরাটোসরাস ডাইনোসরের কঙ্কাল, যার উচ্চতা ৬ ফুটের বেশি এবং দৈর্ঘ্য প্রায় ১১ ফুট। এটি ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রের ওয়াইয়োমিং অঙ্গরাজ্যের লারামির কাছে খুঁজে পাওয়া যায়।

সোথেবি’স জানিয়েছে, এই কঙ্কালটি লেট জুরাসিক যুগের (প্রায় ১৫ কোটি বছর আগে) এবং এতে ১৪০টির বেশি হাড় রয়েছে। কিছু অংশ পুনর্গঠিত করা হয়েছে, এবং এটি বর্তমানে প্রদর্শনযোগ্য অবস্থায় রয়েছে।

সূত্র- এপি নিউজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০