admin
১৪ জুলাই ২০২৫, ৭:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুতিনকে ট্রাম্পের ৫০ দিনের আলটিমেটাম

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ৫০ দিনের মধ্যে ইউক্রেন যুদ্ধ থামানোর আলটিমেটাম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (১৪ জুলাই) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশিয়াকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা সেকেন্ডারি ট্যারিফ আরোপ করতে যাচ্ছি। যদি ৫০ দিনের মধ্যে কোনো চুক্তি না হয়, তাহলে ব্যাপারটা খুবই সোজা—শুল্ক হবে ১০০ শতাংশ। আর সেটাই বাস্তবতা।”

ট্রাম্প বলেন, এই পদক্ষেপ শুধু রাশিয়ার বিরুদ্ধে নয়, বরং তাদের বাণিজ্য অংশীদারদের বিরুদ্ধেও কঠোর অর্থনৈতিক শাস্তির অংশ হিসেবে কার্যকর হবে। তবে এখন পর্যন্ত হোয়াইট হাউস বা ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই ঘোষণাটি রাশিয়ার ওপর চাপ সৃষ্টির একটি নতুন কৌশল, বিশেষ করে তাদের বাণিজ্যিক মিত্রদের টার্গেট করে। পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও রাশিয়া এখনও চীনের মতো দেশগুলোর সঙ্গে বাণিজ্য চালিয়ে যাচ্ছে—যা ট্রাম্পের বক্তব্যের অন্যতম প্রেক্ষাপট।

‘সেকেন্ডারি ট্যারিফ’ মূলত সেইসব দেশ বা প্রতিষ্ঠানের ওপর আরোপ করা হয়, যারা নিষেধাজ্ঞার আওতাভুক্ত কোনো রাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখে। এ ব্যবস্থার মাধ্যমে মার্কিন প্রশাসন চায়, রাশিয়াকে ঘিরে থাকা অর্থনৈতিক জোট ও সম্পর্কগুলোতে চাপে ফেলা।

এ বিষয়ে রাশিয়া কিংবা চীনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

সূত্র: ইউরোনিউজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০