admin
১৫ জুলাই ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে মৎস্য চাষিদের মাঝে মাছের পোনা বিতরণ ও অবমুক্ত কর্মসূচি

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মৎস্য চাষিদের মাঝে মাছের পোনা বিতরণ ও বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ জুলাই) বিকাল ৫ টায় জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন কুড়িগ্রাম নিউ টাউন পার্ক পুকুরে আনুষ্ঠানিকভাবে এই মাছের পোনা অবমুক্ত করেন জেলা প্রশাসক মোছাঃ নুসরাত সুলতানা।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এবিএম কুদরত-ই-খুদা, কুড়িগ্রাম পৌরসভার প্রশাসক মোঃ আসাদুজ্জামান, এলজিইডি কুড়িগ্রাম’র নির্বাহী প্রকৌশলী মোঃ ইউনুস আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন, এনডিসি মেসবাহ্ উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ইসমত আরা খাতুন, পিপি এ্যাড. মোঃ বজলুর রশিদ, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য এড. শাহনাজ বেগম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক মোঃ আব্দুল আজিজ নাহিদ, জেলা বিএনপির সদস্য আবু দারদা হেলাল সহ জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

এ উপলক্ষে জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, দেশে মাছের ঘাটতি পূরণ করতে জেলার জলাশয় এবং পুকুর গুলোতে মৎস চাষ বাড়াতে হবে, এতে মানুষের চাহিদা পূরণের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে। এবং মৎস চাষে উৎসাহ যোগাতে জেলার মৎস্যজীবীদের সহযোগিতা প্রদান করা হবে।

উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি) এর অর্থায়নে কুড়িগ্রাম সদর উপজেলায় মাছের আবাসস্থল পুনরুদ্ধার করে পরিবেশ বান্ধব মাছ চাষের মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে একই সাথে মাছের পোনা বিতরণ কর্মসূচির শুভ উদ্ধোধন করেন জেলা প্রশাসক। এই কর্মসূচির অংশ থেকে রুই, মৃগেল, কাতল সহ কার্ব প্রজাতির মাছের পোনা জেলা নিউ টাউন পার্ক পুকুরে অবমুক্ত ও পরে ২৬ জন মাছ চাষীদের মাঝে ৭ কেজি করে বিভিন্ন প্রজাতের মাছের পোনা বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০