admin
১৫ জুলাই ২০২৫, ১:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে টর্নেডোতে লণ্ডভণ্ড ৪ গ্রামের অর্ধশত বসতবাড়ি

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের ৪ টি গ্রামের ওপর দিয়ে আকস্মিকভাবে বয়ে গেছে টর্নেডো। মাত্র কয়েক মিনিটে বয়ে যাওয়া টর্নেডোতে ক্ষতিগ্রস্ত হয়েছে রতনকান্দি ইউনিয়নের চরচিলগাছা, চিলগাছা, বাহুকা ও ইটালী গ্রামের বেশ কিছু ঘরবাড়ি ও গাছপালা।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। এতে গাছপালা পড়ে গিয়ে গ্রামের চলাচলের রাস্তা বন্ধ হয়ে গেছে। রতনকান্দি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম ধুল্লু ও গ্রামবাসীরা জানান, মঙ্গলবার দুপুর ১টার পর একপাশ থেকে কালো মেঘের মত ভেসে আসতে থাকে। এতে ৪টি গ্রামের অন্তত অর্ধশত বসতবাড়ির টিনের ঘর ও গাছপালা ভেঙে গেছে। বেশকিছু গাছপালা রাস্তার ওপরে পড়ে যাওয়ায় এসব গ্রামের কয়েকটি চলাচলের রাস্তা বন্ধ হয়ে গেছে। অনেকে গাছাপালা সরিয়ে রাস্তা সচল করার চেষ্টা করছেন।

এদিকে, ঘটনার পর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন ক্ষতিগ্রস্ত এলাকা পরির্দশন করেছেন।

জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তা প্রদান করা হবে। তৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের শুকনো খাবার দেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০