admin
১৫ জুলাই ২০২৫, ২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন বিএনপি নেত্রী এ্যাডভোকেট সিমকী ইমাম খান

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রাষ্ট্র মেরামতের যে ৩১ দফা ঘোষণা করেছে বিএনপি, সেই ৩১ দফা আগামী জাতীয় নির্বাচনের আগে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এ্যাডভোকেট সিমকী ইমাম খান।

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট সিমকী ইমাম খান। স্বৈরাচার হাসিনার রোষানলের শিকার হয়ে দীর্ঘ ১৬ বছর মিথ্যা মামলা, হত্যার হুমকি, একাধিকবার হামলাসহ বিভিন্ন রকম নির্যাতনের স্বীকার হয়েছেন তিনি। তারপরও ভয় না পেয়ে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছেন। পাশে গিয়ে দাঁড়িয়েছেন উল্লাপাড়া উপজেলার নির্যাতিত নিপীড়িত নেতাকর্মীদের পাশে। এলাকার উন্নয়নেও তার ভূমিকা লক্ষ্য নিয়।

নেতাকর্মীদের সাথে নিয়ে প্রতিনিয়ত লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন তিনি। উপজেলার প্রতিটি ইউনিয়ন গ্রামে গিয়ে তুলে ধরছেন বিএনপির ৩১ দফার রূপরেখা।

এ্যাডভোকেট সিমকী ইমাম খান বলেন, ‘‘৩১ দফার মধ্যে দেশের জনগণের কথা বলা আছে, আছে শহীদ পরিবারের কথা, আছে গণতন্ত্র ও স্বাধীনতার কথা। এই দফাগুলো সব দলের, সব মানুষের কথা। তাই এখন সময় এসেছে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার। বর্তমানে দেশে ষড়যন্ত্র চলছে, একটি মহল নির্বাচন বানচাল করতে উঠে পড়ে লেগেছে। কিন্তু কোনো ষড়যন্ত্রই সফল হবে না। মানুষ এখন ভোট দিতে চায়। দীর্ঘ ১৫ বছর ধরে ভোটের অধিকার থেকে বঞ্চিত সাধারণ মানুষ আজ অধীর আগ্রহে ভোটের অপেক্ষায়।’’

তিনি বলেন, ‘‘বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। আমাদের আন্দোলনের ভিত্তি শান্তিপূর্ণ, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে আমরা কঠোর। আগামী দিনে বিএনপি জনগণের ভোটে রাষ্ট্রক্ষমতায় আসলে এই ৩১ দফার ভিত্তিতেই দেশ পরিচালিত হবে। বিএনপি কখনো রাতের অন্ধকারে জোর করে ক্ষমতায় যেতে চায় না। আমরা জনগণের ভোটের মাধ্যমেই সরকার গঠন করতে চাই।”

উল্লেখ্য, এ্যাডভোকেট সিমকী ইমাম খান সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, সাবেক উল্লাপাড়া থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক, আজীবন সদস্য ঢাকা বার এসোসিয়েশন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০