admin
১৬ জুলাই ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এনসিপির সমাবেশে হামলা, সরকারের কঠোর বার্তা

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বর্বরোচিত হামলার ঘটনাকে অগ্রহণযোগ্য দাবি করে দোষীদের বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

বুধবার (১৬ জুলাই) বিকেলে প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, বিপ্লবী আন্দোলনের এক বছর পূর্তিতে তরুণদের শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকার হরণ তাদের মৌলিক স্বাধীনতার লঙ্ঘন।

বিবৃতিতে আরও বলা হয়, এদিন এনসিপি কর্মী, পুলিশ ও সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়, ভাঙচুর করা হয় তাদের গাড়ি। অনেককে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। নিষিদ্ধ আওয়ামী লীগের ছাত্রলীগ ও দলীয় কর্মীরা এই হামলায় জড়িত ছিল।

বিবৃতিতে সামরিক বাহিনী ও পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপের প্রশংসা করা হয়। একইসঙ্গে সমাবেশে অংশ নেয়া সাহসী শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয় যারা ভয়ভীতি উপেক্ষা করে কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশে কোনো ধরনের সহিংসতার জায়গা নেই। যারা শান্তিপূর্ণ নাগরিক অধিকার হরণে জড়িত, তাদের বিচারের মুখোমুখি হতেই হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে, এটাই সরকারের অঙ্গীকার।

প্রসঙ্গত বুধবার (১৬ জুলাই) দুপুর দেড়টার দিকে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে হামলার ঘটনা ঘটে। এ হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগকে দায়ী করেছেন সমাবেশে উপস্থিত থাকা এনসিপির নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশস্থলে সকাল থেকে জড়ো হতে থাকেন এনসিপির নেতাকর্মীরা। একপর্যায়ে দুপুরের দিকে সমাবেশস্থলে হামলা চালান কয়েকজন যুবক। এ সময় সমাবেশস্থলের পাশে থাকা বেশ কিছু চেয়ার ছুড়ে ফেলেন তারা। ভাঙচুর করা হয় কয়েকটি চেয়ার।

এ হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করে উপস্থিত এনসিপির নেতাকর্মীরা স্লোগান দিতে শুরু করেন। এ সময় তারা পুলিশকে উদ্দেশ্য করে বলেন, ‘নিরাপত্তা দিতে না পারলে আমাদের বলুন। আমরাই আমাদের নিরাপত্তার ব্যবস্থা করব।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০