admin
১৬ জুলাই ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ

মাদারীপুর প্রতিনিধি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) বিকেলে শহরের লেকেরপাড়ে এই কর্মসূচি পালিত হয়।

সমাবেশে বক্তারা গোপালগঞ্জে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, হামলাকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা না নিলে সারাদেশে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে।

জানা গেছে, এনসিপির দেশব্যাপী পথযাত্রার অংশ হিসেবে বুধবার দুপুরে গোপালগঞ্জ থেকে মাদারীপুরে রওনা দেন দলের শীর্ষ নেতারা। এ সময় গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন এনসিপি নেতারা। ঘটনার পর মাদারীপুরে এনসিপির কেন্দ্রীয় নেতাদের আগমন ঘিরে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এনসিপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, ডা. তাসনিম জারা, সংগঠক মেহেরাব সিফাতসহ অনেকে মাদারীপুরে উপস্থিত থাকার কথা রয়েছে। স্বাধীনতা অঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে তারা বক্তব্য রাখবেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুর জেলার সদস্য সচিব মাসুম বিল্লাহ বলেন, ‘গোপালগঞ্জে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে যাতে মাদারীপুরের অনুষ্ঠান বানচাল হয়। কিন্তু আমরা প্রস্তুত, কোনো হামলার ভয়ে পিছু হটবো না।’

প্রসঙ্গত, পূর্বঘোষিত সূচি অনুযায়ী বুধবার দুপুর ৩টায় মাদারীপুরে এনসিপি নেতাদের উপস্থিত থাকার কথা ছিল। তবে গোপালগঞ্জের হামলার ঘটনায় সময়সূচিতে পরিবর্তন আনা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, মাসে ২,৫০০ টাকা ভাতা

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান

পাবনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কৃষিবিদ তুহিনের পক্ষে গণজোয়ার

নারী নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নেয়ার আহ্বান জায়মা রহমানের

আজ ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা

মামলাবাজ ও চাঁদাবাজ সেলিমের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ

সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে : তারেক রহমান

৯ ফেব্রুয়ারি ধুপখোলা মাঠে বিএনপির সমাবেশ, অংশ নেবেন তারেক রহমান

কর্মসংস্থান সৃষ্টিসহ বিএনপির ইশতেহারে প্রাধান্য পেলো যে ৯ প্রতিশ্রুতি

১০

এক্স আইডি হ্যাকের পর যারা মিথ্যাচার করছে তাদের ক্ষমা করে দিলাম : জামায়াত আমির

১১

বিএনপির ইশতেহারে ৫১ দফা এবং ৯ প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার

১২

ক্ষমতায় গেলে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি : তারেক রহমান

১৩

কড়াইল বস্তি বাসিন্দাদের ফ্ল্যাট করে দেয়ার আশ্বাস তারেক রহমানের

১৪

সোশ্যাল মিডিয়ায় নানা অপপ্রচার ছড়িয়ে ১২টা বাজিয়ে দিচ্ছে : সিইসি

১৫

এমন জাদুঘরের প্রয়োজন ভবিষ্যতে যেন আর না হয় : প্রধান উপদেষ্টা

১৬

প্রতিটি অন্যায়ের বিচারের জন্য প্রয়োজন গণতান্ত্রিক সরকার : তারেক রহমান

১৭

আওয়ামী লীগের মতোই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ

১৮

বিএনপির পরিকল্পনা জনগণের কাছে পৌঁছাতে নেতাকর্মীদের আহ্বান তারেক রহমানের

১৯

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে সিঙ্গাপুর নেয়া হচ্ছে সোমবার

২০