admin
১৬ জুলাই ২০২৫, ৮:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। মঙ্গলবার (১৫ জুলাই) কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

বলা হয়েছে, মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ থেকে সংশ্লিষ্ট দপ্তরগুলোয় একটি নোটিফিকেশন জারি করা হয়েছে। যেখানে বাংলাদেশিদের মাল্টিপল ভিসা প্রদানের সিদ্ধান্তের বিষয়ে অবগত করা হয়েছে।

গত বছরের অক্টোবরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফরে বাংলাদেশি কর্মীদের মাল্টিপল ভিসা দেওয়ার বিষয়টি বিবেচনা করার অনুরোধ জানান বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। চলতি বছরের মে মাসে উপদেষ্টা আসিফ নজরুলের মালয়েশিয়া সফরেও গুরুত্ব পায় ইস্যুটি। সব মিলিয়ে সরকারের কূটনৈতিক তৎপরতায় বাংলাদেশি প্রবাসীরা মাল্টিপল ভিসা পাচ্ছেন বলে দাবি করা হয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের এ ফেসবুক পোস্টে।

এদিকে সরকারের কূটনৈতিক এ সফলতার জন্য ধন্যবাদ জানিয়েছে মাল্টিপল ভিসা নিয়ে দীর্ঘদিন ধরে প্রবাসীদের পক্ষে দাবি তোলা সমন্বয়ক মোকাম্মেল হোসেন ও সীমান্ত।

এক বার্তায় তারা বলেন, মালয়েশিয়া প্রবাসীদের ভোগান্তির আরেক নাম ছিল সিঙ্গেল এন্ট্রি ভিসা। আমরা সরকারের বিভিন্ন পর্যায়ে এটি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। সবশেষ উপদেষ্টা আসিফ নজরুলের মালয়েশিয়া আগমনে লিখিত দাবি উপস্থাপন করি। আমাদের দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার ও কুয়ালালামপুর হাইকমিশনের ঐকান্তিক প্রচেষ্টায় প্রবাসীরা মাল্টিপল ভিসা পেতে যাচ্ছে। এটি আমাদের জন্য দারুণ এক সুখবর। তবে মাল্টিপল ভিসা পাওয়ার পর প্রবাসী কর্মীদের দেশে যাওয়া-আসার ক্ষেত্রে নিয়োগকর্তার অনুমোদন কিংবা অন্য কোনো ডকুমেন্টসের প্রয়োজন হবে কি না, এ নিয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০