admin
১৬ জুলাই ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজনৈতিক কারণে পাঠ্যবইয়ে জায়গা হয়নি শহীদ ওয়াসিমের : ছাত্রদল সেক্রেটারি

কক্সবাজার ছাত্রদলের নেতা ওয়াসিম আকরাম গত বছরের ১৬ জুলাই ‘চলে আসুন ষোল শহরে’ সামাজিক যোগাযোগমাধ্যমে– এমন আহ্বান জানিয়ে আন্দোলনে অংশ নিয়ে শহীদ হন। রাষ্ট্রবিরোধী দমনপীড়নের বিরুদ্ধে দাঁড়ানো সেই সাহসী ছাত্রনেতার প্রথম শাহাদাৎবার্ষিকীতে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার (১৬ জুলাই) কক্সবাজারের পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের নিজ বাড়িতে যান ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নেতৃত্বে একদল নেতাকর্মী। তারা সেখানে শহীদ ওয়াসিমের বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎ শেষে ওয়াসিমের কবর জিয়ারত করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, ওয়াসিম আকরামের ‘চলে আসুন ষোল শহরে’ আহ্বান কেবল কোটা সংস্কার আন্দোলনের জন্য ছিল না। তার ডাক ছিল অবৈধ শাসনের অবসান ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের গণআন্দোলনের ধারাবাহিকতায় সেই ডাকে সাড়া দিয়ে তিনি শহীদ হন।

তিনি আরও বলেন, দুঃখজনক হলেও সত্য, জুলাই ও আগস্ট মাসে শহীদ হওয়াদের মধ্যে শহীদ আবু সাঈদ ও মুগ্ধর নাম পাঠ্যপুস্তকে স্থান পেলেও শুধু রাজনৈতিক পরিচয়ের কারণে ওয়াসিমের নাম এখনো অন্তর্ভুক্ত হয়নি। যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য ওয়াসিম জীবন দিয়েছেন, সেই বৈষম্য এখনো রয়ে গেছে।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির দাবি করেন, জাতীয়তাবাদী ছাত্রদলের মোট ১৪২ জন নেতাকর্মী বিভিন্ন আন্দোলনে শহীদ হয়েছেন। নাছির আরও বলেন, বিশেষ করে একটি গুপ্ত সংগঠন যারা এখন বিভিন্ন প্রোপাগান্ডায় উড়িত রয়েছে তারা জুলাই-আগস্টে আদৌ আন্দোলন করেছে কিনা জনমনে সন্দেহ আছে। এবং শহীদ ওয়াসিমকে ভিন্ন দৃষ্টিতে দেখার পেছনে সেই গুপ্ত সংগঠনের তৎপরতা থাকতে পারে বলে আমরা মনে করছি।

এই দিনে শহীদ ওয়াসিমের কবর জিয়ারতে উপস্থিত ছিলেন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আবু আফসান মুহাম্মদ ইয়াহিয়া, ছাত্রদলের সহসভাপতি আরিফুল ইসলাম, কাজী জিয়া উদ্দীন বাসেত, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন, বায়জিদ হোসাইন, মাসুম বিল্লাহ ও রাজু আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ছাত্রদল ও বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা।

এদিকে আজ বিকেল তিনটায় চট্টগ্রাম ২ নাম্বার গেইটস্থ বিপ্লব উদ্যানের দক্ষিন পাশের রাস্তা সংলগ্ন শপিং কমপ্লেক্স এর সামনের রাস্তায় শহীদ ওয়াসিমসহ সব শহীদের স্মরণে স্মরণ সভার আয়োজন করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০