admin
১৭ জুলাই ২০২৫, ২:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারী পৌরসভার উদ্যোগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে নীলফামারী পৌরসভার উদ্যোগে।

বৃহস্পতিবার বিকেলে (১৭জুলাই) শহরের কুখাপাড়াস্থ ঘটনাস্থলে গিয়ে প্রত্যেক পরিবারকে ২৫হাজার করে টাকার চেক তুলে দেন নীলফামারী পৌরসভার প্রশাসক সাইদুল ইসলাম।

এ সময় পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা এবিএম গোলাম মোস্তফা, পৌরসভার প্রধান সহকারী আমিরুল হক ও অফিস সহকারী রানা ইসলাম উপস্থিত ছিলেন।

পৌর প্রশাসক ও নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক সাইদুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়েছেন পরিবারগুলো। পৌরসভার জরুরী ত্রাণ তহবিল হতে পরিবারগুলোকে ১লাখ ২৫হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।

প্রসঙ্গত বুধবার দুপুরে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের সুত্রপাত ঘটে। এতে আবু বকর সিদ্দিক, নুর আলম সিদ্দিক, শাহিনুর আলম, সহিদার রহমান সহিদ ও রতন আলীর আটটি ঘর ভষ্মিভুত হয়। অগ্নিকাণ্ডে প্রায় ৩০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় পরিবারগুলোর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০