admin
১৭ জুলাই ২০২৫, ১:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাকিস্তানে প্রবল বর্ষণে ২৪ ঘণ্টায় ৬৩ জনের মৃত্যু

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে টানা প্রবল বৃষ্টিপাতে গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৬৩ জন নিহত এবং ২৯০ জন আহত হয়েছেন। বুধবার (১৬ জুলাই) সকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়। হতাহতের এই মর্মান্তিক চিত্র প্রকাশ করেছে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এনডিএমএ)।

সংস্থাটি জানিয়েছে, অধিকাংশ নিহত ব্যক্তি ভবন ধসে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন। বাকিরা কেউ বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন বা পানিতে ডুবে মারা গেছেন।

জুনের শেষ দিক থেকে শুরু হওয়া ভারী বর্ষণে এখন পর্যন্ত সারা দেশে প্রায় ১৮০ জনের মৃত্যু হয়েছে। এদের অধিকাংশই শিশু বলে জানিয়েছে এনডিএমএ। দেশটির পাঞ্জাব প্রদেশজুড়ে বন্যার কারণে অনেক এক্সপ্রেসওয়ে বন্ধ করে দেয়া হয়েছে এবং ডজনখানেক ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ বৃহস্পতিবার এক্সে দেয়া এক পোস্টে জানিয়েছেন, বিভিন্ন জেলায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। তিনি বলেন, “সরকারি সংস্থাগুলো সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।” একইসঙ্গে জনগণকে নিরাপত্তাবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

প্রচণ্ড ক্ষতিগ্রস্ত চাকওয়াল শহরে, যেখানে গত এক দিনে ৪০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে, সেখানকার ছবি ও ভিডিওতে দেখা গেছে বন্যার পানিতে আটকে পড়া লোকজনকে উদ্ধারে নৌকা চলছে। পাঞ্জাব কর্তৃপক্ষ সতর্ক করে দিয়েছে, পুরো সপ্তাহান্ত জুড়ে আরও বৃষ্টি ও আকস্মিক বন্যা হতে পারে। প্রদেশজুড়ে হাজার হাজার উদ্ধারকর্মী প্রস্তুত রাখা হয়েছে।

সূত্র : বিবিসি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, মাসে ২,৫০০ টাকা ভাতা

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান

পাবনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কৃষিবিদ তুহিনের পক্ষে গণজোয়ার

নারী নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নেয়ার আহ্বান জায়মা রহমানের

আজ ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা

মামলাবাজ ও চাঁদাবাজ সেলিমের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ

সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে : তারেক রহমান

৯ ফেব্রুয়ারি ধুপখোলা মাঠে বিএনপির সমাবেশ, অংশ নেবেন তারেক রহমান

কর্মসংস্থান সৃষ্টিসহ বিএনপির ইশতেহারে প্রাধান্য পেলো যে ৯ প্রতিশ্রুতি

১০

এক্স আইডি হ্যাকের পর যারা মিথ্যাচার করছে তাদের ক্ষমা করে দিলাম : জামায়াত আমির

১১

বিএনপির ইশতেহারে ৫১ দফা এবং ৯ প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার

১২

ক্ষমতায় গেলে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি : তারেক রহমান

১৩

কড়াইল বস্তি বাসিন্দাদের ফ্ল্যাট করে দেয়ার আশ্বাস তারেক রহমানের

১৪

সোশ্যাল মিডিয়ায় নানা অপপ্রচার ছড়িয়ে ১২টা বাজিয়ে দিচ্ছে : সিইসি

১৫

এমন জাদুঘরের প্রয়োজন ভবিষ্যতে যেন আর না হয় : প্রধান উপদেষ্টা

১৬

প্রতিটি অন্যায়ের বিচারের জন্য প্রয়োজন গণতান্ত্রিক সরকার : তারেক রহমান

১৭

আওয়ামী লীগের মতোই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ

১৮

বিএনপির পরিকল্পনা জনগণের কাছে পৌঁছাতে নেতাকর্মীদের আহ্বান তারেক রহমানের

১৯

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে সিঙ্গাপুর নেয়া হচ্ছে সোমবার

২০